বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা
আবদুল হাকিম চৌধুরী, চট্টগ্রাম থেকেঃ
মাত্র চার ঘন্টার একটানা বৃষ্টিতে চট্টগ্রামবাসী দেখল সেই আগের চিত্র। নগরের ব্যস্ততম এলাকা প্রবর্তক মোড়, আন্দরকিল্লা, নিউমার্কেট, ফ্রিপোর্ট সহ বেশির নিম্নাঞ্চল এলাকা পানিতে তলিয়ে গেছে।
গত কয়েক দিনের তীব্র গড়মে অতীষ্ঠ হওয়া সাধারণ মানুষ বৃষ্টির শীতলতায় খুশি হলেও চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার কাছে যেন হার মানছে সবাই। নগর উন্নয়নের সংশ্লিষ্টদের কোন পরিকল্পনাই কাজে আসছে না।
ফলে সামান্য ভারী বৃষ্টিপাত হলেই এসব এলাকায় হাটুপানি আবার কখনো কখনো কোমর পানিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বর্তমানে এসএসসি পরীক্ষা চলার কারণে শিক্ষার্থীরাও পড়েছে দারুণ বিপাকে। এ অবস্থার উন্নতির জন্য কতৃপক্ষের দ্রুত কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন সচেতন মানুষ। ছবিঃ সংগৃহীত












