আগৈলঝাড়ায় উপজেলা বিএনপির দুই নেতার পদত্যাগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়ায় উপজেলা বিএনপির দুই নেতার পদত্যাগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০১৯ ৩:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়ায় উপজেলা বিএনপির দুই নেতার পদত্যাগ

শামীম আহমেদ : দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন- অর-রশিদ।

পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন পদত্যাগকারী দুই নেতাসহ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য এসএম আফজাল হোসেন।

বিএনপি দলীয় প্যাডে ৩০ জুন বরিশাল জেলা (উত্তর) বিএনপি সভাপতি বরাবরে লিখিত পদত্যাগপত্রে আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা নিজের অসুস্থতা / বার্ধক্যজনিত জনিত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।

তবে দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা দীর্ঘ ৩০ বছর সভাপতির দায়িত্ব পালন কালে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দলের কেন্দ্রীয় নেতাদের কাছে অবমূল্যায়ন, কেন্দ্রীয় নেতাদের গ্রুপিং, দলের সাংগঠনিক বিশৃংখলার কারনেই তিনি পদত্যাগ করেছেন।

ওই সুত্র আরও জানায়, বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লার পদত্যাগ করায় কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস
সোবহান সমর্থিত গ্রুপ এখন বিধ্বস্ত হয়ে যাবে।

এদিকে আগৈলঝাড়া উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়কের পদসহ দলের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন হারুন-অর-রশিদ মোল্লা। ২৫জুন দলীয় প্যাডে তিনি উপজেলা সভাপতি বরাবরে পারিবারিক কারনে দ্বায়িত্ব পালন করতে অপরাগতা প্রকাশ করে পদত্যাগের আবেদন করলে ২৭জুন দলের সভাপতি আব্দুল লতিফ মোল্লা তার পদত্যাগপত্র অনুমোদন
করেন।

স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক ও আব্দুল লতিফ মোল্লার পুত্র হারুন-অর-রশিদ মোল্লা পদত্যাগ করার তিন দিন পর পদত্যাগ করলেন বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা।

দলের উপজেলা পর্যায়ের দুই শীর্ষ নেতার পদত্যাগের ব্যাপারে উপজেলা বিএনপি’র কোন নেতাই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চান নি।

দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়ায় উপজেলা বিএনপির দুই নেতার পদত্যাগ

সোমবার, জুলাই ১, ২০১৯ ৩:৫৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী