আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবঃ বরিশালে সেলিমা রহমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবঃ বরিশালে সেলিমা রহমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবঃ বরিশালে সেলিমা রহমান

১৫

নিজস্ব প্রতিবেদকঃ দেশ আজ কঠিন সংকটে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।  তিনি বলেন, সঠিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার স্বচ্ছতা আনতে বিএনপি জনগণের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন রোডে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বেগম সেলিমা রহমান বলেন, সরকার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারছে না। আওয়ামী লীগের দোসরদের সিন্ডিকেট ভাঙতে পারছে না। সরকারে থেকে নয়, সরকার থেকে বেরিয়ে দল করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাই।

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং গণতান্ত্রিক যাত্রাপথে দ্রুত উত্তরণ ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবিলায় বরিশাল জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভার মূল লক্ষ্য ছিল জনদাবিগুলো সামনে আনা এবং দেশের বর্তমান সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো।

সমাবেশে যোগ দিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাবেক সহ সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন এর নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে হাজার হাজার কর্মী সমর্থক সমাবেশে অংশ গ্রহণ করে। বরিশালের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিশেষত বাকেরগঞ্জের ৭নং কাবাই ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল জনসভায় যোগ দেয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার, বিএনপি উপদেষ্টা চেয়ারপার্সন এ্যাড মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, শরফুদ্দিন আহমেদ সান্টু, হায়দার আলী লেলিন, এবায়দুল হক চান, মো. দুলাল হোসেন, আবু নাসের মো. রহমাতুল্লাহ, ডা. শহীদ হাসান, এবং আরও অনেক বিশিষ্ট নেতা।

বক্তারা তাদের বক্তব্যে সরকারের ব্যর্থতা ও দুর্নীতির কড়া সমালোচনা করেন। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমশ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণতন্ত্রের দমন, এবং নির্বাচনের নামে প্রহসনের চক্রান্তের কথা তুলে ধরেন। ।তথ্যসূত্রঃ বার্তা টোয়েন্টিফোর

দৈনিক বরিশাল ২৪

আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবঃ বরিশালে সেলিমা রহমান

শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে