আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী: বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী: বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১৭, ২০২০ ১১:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী: বিএমপি কমিশনার

মো: শহিদুল ইসলাম: ১৬ ডিসেম্বর ২০২০ খ্রি. ১২.০০ ঘটিকায় মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অবদান স্মরণে বিএমপি’র অফিসার্স মেস সম্মেলনকক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অবদান স্মরণে, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় একথা বলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পুলিশ কমিশনার মহোদয় সংবর্ধনা অনুষ্ঠানে আগত সকল বীর পুলিশ মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় পর্ব শেষে তার বক্তব্যে বলেন, ‘আপনারা আমাদের গর্বের ধন, আপনারা আমাদের অনুপ্রেরণার উৎস।
মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্য ই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বাংলাদেশ পুলিশের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশই সর্ব প্রথম নিজের জীবন বাজি রেখে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে দেশটাকে স্বাধীন করেছিল । আমরা বর্তমান প্রজন্ম আপনাদের উত্তরসূরী, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
বীর পুলিশ মুক্তিযোদ্ধারা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুদ্ধকালীন সময়ের তাদের গৌরব মাখা স্মৃতি সকলের সামনে তুলে ধরায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘আপনাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। আপনারা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যে স্বপ্ন নিয়ে, যে লক্ষ নিয়ে, যে চেতনা নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন; আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের যোগ্য উত্তরসূরি হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক হিসেবে, একটি স্বাধীন, সার্বভৌম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার ব্রত নিয়ে বর্তমান আইজিপি মহোদয় এর নেতৃত্বে আমরা এগিয়ে চলছি।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি তথা পাকিস্তানের দোসররা মুক্তিযুদ্ধের সময় ধর্মকে স্বাধীনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছিল।তারাই আজ আবার জাতির পিতার ভাস্কর্য ভেঙে ধর্মকে জাতীয় সত্তার বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। সেই জায়গায় যেন আমরা সবাই সতর্ক থাকি, সচেতন থাকি। স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে নিরন্তন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
এ সময় অতিঃ পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম বলেন, ‘আপনাদের আলোয় আমরা আলোকিত, আপনাদের অভিজ্ঞতা আমাদের চলার পথের পাথেয় । আপনারা স্বাধীনতা অর্জন করেছেন, আর সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনাদের উত্তরসূরি হিসেবে এ দেশটাকে ভালোবেসে স্বাধীনতা রক্ষার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। একটি স্বাধীন সার্বভৌম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দৈনিক বরিশাল ২৪

আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী: বিএমপি কমিশনার

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৭, ২০২০ ১১:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে