ঈদের জামায়াত হবে মসজিদে,বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১০ নির্দেশনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদের জামায়াত হবে মসজিদে,বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১০ নির্দেশনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৫, ২০২০ ১২:২২ পূর্বাহ্ণ
A- A A+ Print

ঈদের জামায়াত হবে মসজিদে,বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১০ নির্দেশনা

৪৪

অনলাইন নিউজঃ প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামায়াত ঈদগাহ বা উম্মুক্ত স্থানের পরিবর্তে মসজিদে আদায় করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গৃহীত হয়।

জনসমাগমের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার বৃদ্ধি পায় বিধায় সরকারি সিদ্ধান্তের আলোকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে বরিশাল মহানগরীতে ঈদগাহ বা উম্মুক্ত স্থানের পরিবর্তে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত মসজিদে আদায় সংক্রান্তে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১০ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাগুলো মসজিদে মেনে চলার জন্য মুসল্লীদের অনুরোধ করা হয়েছে।

১. করোনা ভাইরাসজনিত স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে খোলা জায়গার পরিবর্তে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একের অধিক জামায়াত অনুষ্ঠিত হতে পারে।

২. নামাজের জামায়েতের পূর্বেই সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মসজিদে কার্পেট বিছানো যাবে না।

৩. ধর্মপ্রাণ মুসল্লীগণ নিজ নিজ জায়নামাজ সাথে আনবেন। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহারে নিরুৎসাহিত করা হলো।

৪. মসজিদের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার/হ্যান্ডরাব জাতীয় জীবাণুনাশক রাখতে হবে।

৫. প্রত্যেক ধর্মপ্রাণ মুসল্লীকে নিজ নিজ বাসস্থান থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৬. পবিত্র ঈদের নামাজের জামায়াতে আগত ধর্মপ্রাণ মুসল্লীগণকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

৭. এক কাতার পর পর কাতার করতে হবে।

৮. শিশু, বয়স্ক ব্যক্তি, যেকোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তিদের সেবায় নিয়োজিত ব্যক্তি পবিত্র ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।

৯. করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে পবিত্র ঈদের জামায়াত শেষে কোলাকুলি এবং হাত মেলানো (হ্যান্ডশেক) পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

১০. পৃথক প্রবেশ ও বাহির পথের ব্যবস্থা রাখার জন্য মসজিদ কমিটিকে অনুরোধ করা হলো।

এছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখা সংক্রান্তে মসজিদে ঈদের নামাজের জামায়াত আদায়ের ক্ষেত্রে যাবতীয় সহযোগিতার জন্য নিকটস্থ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করার জন্য অথবা বিএমপি হটলাইন নম্বরে ☎ 01769-690126 যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করেছেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।

উল্লিখিত নির্দেশনা সমূহ লংঘন করলে করোনা ভাইরাস সংক্রমণের দায়ে লঙ্ঘনকারীর বিরুদ্ধে সরকারি সিদ্ধান্ত মোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

দৈনিক বরিশাল ২৪

ঈদের জামায়াত হবে মসজিদে,বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১০ নির্দেশনা

সোমবার, মে ২৫, ২০২০ ১২:২২ পূর্বাহ্ণ | আপডেটঃ মে ২৫, ২০২০ ১২:৩৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড