এক বাজারের কেনাকাটায় করোনা আক্রান্ত ২৬০০ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এক বাজারের কেনাকাটায় করোনা আক্রান্ত ২৬০০ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ১৪, ২০২০ ৭:০২ অপরাহ্ণ
A- A A+ Print

এক বাজারের কেনাকাটায় করোনা আক্রান্ত ২৬০০

অনলাইন নিউজঃ করোনা সংক্রমণ ঠেকাতে মহামারির শুরু থেকেই সামাজিক দূরত্ব নিশ্চিত আর জনসমাগম এড়ানোকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা প্রচার করা হয়ে। যারা এটা মানেননি বা মানতে পারেননি প্রাণঘাতি ভাইরাসে আক্রান্তের তালিকায় তাদের নামই বেশি ওঠেছে। এর প্রমাণ মিলেছে ভারতের তামিলনাড়ুতে। একটি পাইকারি বাজারের সবাইকে টেস্ট করানোর পর সেখানে ২৬০০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

জনসমাগম বা ভিড় যে করোনাভাইরাসের সংক্রমণ কতটা বিপজ্জনক ভাবে ছড়াতে পারে, তারই প্রমাণ হাতেনাতে পাওয়া গেছে তামলনাড়ুর ওই বাজারে। এখনো আরও অনেকের টেস্টের রিপোর্ট আসা বাকি রয়েছে। তাতে সংখ্যাটা যে আরও বাড়বে, তা নিশ্চিত। এতে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তার ভীষণ উদ্বিগ্ন আপাতত ওই বাজারকে করোনার হটস্পট ঘোষণা করে কড়া নিয়ন্ত্রণ জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।খবর আনন্দবাজারের।

চেন্নাই শহরের অদূরে কোয়মবেদু তামিলনাড়ুর বৃহত্তম পাইকারি বাজারের মধ্যে অন্যতম। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে বাজারে। করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর অন্যান্য এলাকার মতো এই বাজারেও জারি হয়েছিল সতর্কতা। সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করার কথা বলেছিল প্রশাসন। কিন্তু সে সব উপেক্ষা করেই দিনের পর দিন চলেছে এই বাজার। ফলে সংক্রমণের সম্ভাবনা তীব্র হয়। তাই বাজারে আসা সমস্ত মানুষের করোনার পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই টেস্টের রিপোর্ট আসার পরেই মাথায় হাত পড়েছে প্রশাসনের।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জে রাধাকৃষ্ণন জানিয়েছেন, ‘বাজারের দোকানদার-খরিদ্দার এবং তাঁদের সংস্পর্শে আসা সবার করোনা টেস্ট করা হয়েছিল। তাতে ২৬০০ জনের রিপোর্ট পজিটিভ। সব মিলিয়ে টেস্ট করা হয়েছিল প্রায় ২ লক্ষ ৬০ হাজার জনের।

তিনি আরও বলেন, বস্তি ও ঘনবসতি এলাকায় সংক্রমণ শৃঙ্খল আটকানোই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাধাকৃষ্ণন।

বৃহস্পতিবার সকালে ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯২২৭। মৃতের সংখ্যা ৬৪। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২১৭৬ জন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তামিলনাড়ু দেশের মধ্যে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহেই দিল্লিকে টপকে আক্রান্তের সংখ্যায় উপরে উঠে এসেছে।

কোয়মবেদু বাজারে ২৬০০ জনের সংক্রমণ সেই পরিসংখ্যানে বড় ভূমিকা নিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাধাকৃষ্ণনের আশ্বাস, রাজ্যের হাসপাতালগুলিতে কোভিডের চিকিৎসা করার মতো বেড বা প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিকাঠামোর অভাব নেই। তবে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ যাবতীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

এক বাজারের কেনাকাটায় করোনা আক্রান্ত ২৬০০

বৃহস্পতিবার, মে ১৪, ২০২০ ৭:০২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে