ঐক্যের ডাক দিয়ে এরদোয়ান বলেন, এই জয় গণতন্ত্র ও জনগণের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঐক্যের ডাক দিয়ে এরদোয়ান বলেন, এই জয় গণতন্ত্র ও জনগণের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৯, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
A- A A+ Print

ঐক্যের ডাক দিয়ে এরদোয়ান বলেন, এই জয় গণতন্ত্র ও জনগণের

১৫৩

অনলাইন নিউজঃ তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয় মেয়াদের এই ঐতিহাসিক বিজয়কে গণতন্ত্র ও জনগণের জয় হিসেবে অভিহিত করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে এরদোয়ান তার বিজয়কে গণতন্ত্র ও দেশের সমস্ত জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেন।

রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সের আঙিনায় জড়ো হওয়া লাখো সমর্থকের সামনে বক্তৃতা দেয়ার সময় প্রেসিডেন্ট এরদোয়ান জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে রোববারের রান অফ ভোটের প্রকৃত বিজয়ী সাড়ে আট কোটি তুর্কি নাগরিক এবং তুরস্কের গণতন্ত্র বলে ঘোষণা দেন।

সোমবার (২৯ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

এর আগে রোববার (২৮ মে) রাতে তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ৬৯ বছর বয়সী রিসেপ তাইয়েপ এরদোয়ানের নাম ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।

রোববারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান-অফ নির্বাচনে কেমাল কিলিচদারোগলুকে পরাজিত করে আরও পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিশ্চিত করেন জনপ্রিয় এই নেতা।

রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হওয়া লাখো সমর্থকের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘আমরাই একমাত্র বিজয়ী নই। এই নির্বাচনে তুরস্কের জয় হয়েছে, আমাদের গণতন্ত্র বিজয়ী হয়েছে।’

মধ্যরাতের এই বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি আরও বলেন, ‘আজ কেউ পরাজিত হননি। তুরস্কের ৮৫ মিলিয়ন নাগরিক জিতেছে। আর এখন আমাদের জাতীয় স্বার্থ এবং জাতির স্বপ্ন বাস্তবায়নে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে।’

গত ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট পায়নি। ফলে এ নির্বাচন রান-অফে গড়ায়। রোববার (২৮ মে) রান-অফ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়।

ভোট গ্রহণের পর থেকেই এরদোগানের সমর্থকরা আশাবাদী ছিলেন তাদের নেতাই আবার তুরস্কের প্রেসিডেন্ট হবেন।

৯৭ শতাংশ ব্যালট বাক্স গণনা করার পর বেসরকারিভাবে এরদোগানকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। এ নির্বাচনে এরদোগান পেয়েছেন ৫২.১ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিন্দ্বন্দ্বি কামাল কিলিচদারগলু পেয়েছেন ৪৭.৯ শতাংশ ভোট।

সবমিলিয়ে তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখের বেশি মানুষ। ভোট পড়েছে ৮৫ শতাংশের বেশি।

২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোগান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। আর ইস্তাম্বুলের মেয়র ছিলেন ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

দৈনিক বরিশাল ২৪

ঐক্যের ডাক দিয়ে এরদোয়ান বলেন, এই জয় গণতন্ত্র ও জনগণের

সোমবার, মে ২৯, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ | আপডেটঃ মে ২৯, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি