কণ্ঠস্বর হারালেন বাপ্পি লাহিড়ী, কথা বলা বন্ধ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কণ্ঠস্বর হারালেন বাপ্পি লাহিড়ী, কথা বলা বন্ধ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

কণ্ঠস্বর হারালেন বাপ্পি লাহিড়ী, কথা বলা বন্ধ

অনলাইন নিউজঃভারতের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। আশির দশকে বলিউড গানে ভিন্ন মাত্রা যোগ করেছিলেন তিনি। বাংলা, হিন্দি, উর্দু, তামিল, তেলেগু, পাঞ্জাবী, আসামি, বিহারী, ইংরেজিসহ নানা ভাষায় হাজার হাজার গান করেছেন এই সুপারস্টার। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নেই। শোনা যাচ্ছে, কণ্ঠস্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ী। আপাতত তার কথা বলা বন্ধ। আর কোনোদিন তিনি গাইতে পারবেন কি না সে নিয়েও দেখা দিয়েছে সংশয়!

গত এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই বাপ্পি লাহিড়ীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গত ৫ মাস ধরে একেবারেই কথা বলছেন না তিনি। এদিকে বাবার করোনার খবর পেয়েই আমেরিকা থেকে ছুটে এসেছেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। এখনো মুম্বাইয়ে অবস্থান করছেন তিনি। বাবার কণ্ঠস্বর হারানোর গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাপ্পা।

সম্প্রতি বাবার শারীরিক অবস্থা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘বাবা খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। তবে যেটা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। বাবা কথা বলছেন না কারণ এই কথা না বলাটা চিকিৎসার অংশ। চিকিৎসকই বাবাকে বলেছেন কণ্ঠের বিশ্রাম দিতে। আশা করা যায় দুর্গা পূজার আগেই বাবা ঠিক হয়ে যাবেন। এমনকী, পূজার সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি গানের রেকর্ডিও রয়েছে বাবার।’

উল্লেখ্য, ‘জিমি জিমি’, ‘ডিসকো ড্যান্সার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বাপ্পি লাহিড়ী। এক বছরে ৩৩ সিনেমায় ১৮০টি গান করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।সূত্রঃ আরটিভি

দৈনিক বরিশাল ২৪

কণ্ঠস্বর হারালেন বাপ্পি লাহিড়ী, কথা বলা বন্ধ

শনিবার, সেপ্টেম্বর ১৮, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান