কাঁচা আম দিয়ে রান্না করুন মুরগির মাংস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কাঁচা আম দিয়ে রান্না করুন মুরগির মাংস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

কাঁচা আম দিয়ে রান্না করুন মুরগির মাংস

১৬৪

অনলাইন নিউজঃ বাজারে এসে গেছে কাঁচা আম। কেউ খাচ্ছেন লবণ-মরিচে ডলে, কেউ দিচ্ছেন ডালে। বৈয়ম ভরে আচার হয়ে সেসব সারা বছরের জন্য ঘরে ঢুকবে কারও কারও। কিন্তু তরকারি খেয়ে দেখবেন না? কাঁচা আম ও কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। দক্ষিণ ভারতীয় এ রেসিপি একবার চেখে যদি ভালো লাগে, দেখবেন এটা আপনার হয়ে যাবে।

উপকরণ:
মুরগির মাংস: ৪০০ গ্রাম
মাঝারি আকারের কাঁচা আম: ২টি
কাঁচামরিচ: (স্বাদ অনুযায়ী) ৭-৮টি
বড় রসুন: ৫ কোয়া
আদা: ১ টুকরো
পেঁয়াজ কুচি: বড় আকারের একটি
পেঁয়াজ বাটা: মাঝারি আকারের একটি
ধনেপাতা কুচি: এক কাপ
আস্ত জিরা: ১.৫ চা চামচ
গোটা গোলমরিচ: ৪ থেকে ৫টি
শুকনো মরিচ: একটি
ধনেগুঁড়া: এক চা চামচ
জিরাগুঁড়া: ১/২ চা চামচ
তেল: ২ চা চামচ
লবণ: স্বাদমতো
চিনি: সামান্য

যেভাবে রাঁধবেন
প্রথমেই বানাতে হবে মাংস ম্যারিনেট করার উপকরণ। খোসা ছেলা আম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর সেগুলোর সঙ্গে আদা, রসুন, ৫-৬টি কাঁচা মরিচ ভালো করে বেটে নিতে হবে। শিল-পাটায় বাটতে পারলে বেশ হয়। তবে ব্লেন্ডারেও করা যায়। মিহি ব্লেন্ড করার পর এর ভেতরে ধনেপাতা কুচি দিয়ে আরেকবার ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেল মাংস ম্যারিনেট করার উপকরণ।

এবার মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিন। তাতে সামান্য লবন ছিটিয়ে নিন, ম্যারিনেট করার উপকরণ ও বাটা পেঁয়াজ ভালোভাবে তাতে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।

রান্নার পাত্রে তেল নিয়ে তা গরম করুন। তেলে ছাড়ুন আস্ত জিরা, গোলমরিচ এবং চিরে নেওয়া শুকনো মরিচ। ভাজতে থাকুন, একটা সুঘ্রাণ এসে নাকে ধাক্কা দিলে তাতে যোগ করুন পেঁয়াজ-কুচি। তারপর ৫ মিনিট নাড়তে থাকুন যাতে ওই সুঘ্রাণ পেঁয়াজের ভেতরেও প্রবেশ করে। চুলার জ্বাল কিন্তু অল্প করে রাখতে হবে। পেঁয়াজের রং বাদামি হয়ে এলে দিয়ে দিতে হবে জিরা এবং ধনেগুঁড়ো। সামান্য নাড়াচাড়া করে পরে এর ভেতরে দিয়ে দিন ম্যারিনেট করা মাংস। তারপর সবগুলোকে সুষমভাবে মিশিয়ে নিন।

অল্প আঁচে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ম্যারিনেশনের পাত্রে যেটুকু মশলা থাকবে তা ধুয়ে পাত্রে ঢেলে দিন। এ সময় দেখে নিন কতটা পানি আছে, লবনের স্বাদ ঠিক আছে কি না। একটু চিনি যোগ করুন এতে। এরপর বাকি কাঁচা-মরিচগুলো মাঝখান থেকে ফেঁড়ে ওপরে ছড়িয়ে দিন। তারপর পাত্রের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করুন, যতক্ষণ না মাংস সেদ্ধ হয়।

মাংস সেদ্ধ হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। রান্না শেষ। এবারে চেখে দেখুন। সূত্রঃ জাগো নিউজ

দৈনিক বরিশাল ২৪

কাঁচা আম দিয়ে রান্না করুন মুরগির মাংস

শনিবার, মে ৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান