কুড়িয়ে পাওয়া লাখ লাখ বই দিয়ে বৃদ্ধের পাঠাগার! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কুড়িয়ে পাওয়া লাখ লাখ বই দিয়ে বৃদ্ধের পাঠাগার! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৯, ২০২০ ৯:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

কুড়িয়ে পাওয়া লাখ লাখ বই দিয়ে বৃদ্ধের পাঠাগার!

অনলাইন নিউজ: রাস্তাঘাট কিংবা ময়লা আবর্জনা সবখানেই বই খুঁজে বেড়ান তিনি। সেগুলো পরিষ্কার করে নতুন করে জুড়ে দেন মলাট। এতে যেন প্রাণ ফিরে পায় বই, পরে তা ছড়িয়ে দেন অসহায় মানুষের দোরগোড়ায়। কুড়িয়ে পাওয়া এমন লাখ লাখ বই থেকে পাঠাগার গড়েছেন জর্ডানের এক বৃদ্ধ।

সকালে ঘুম থেকে উঠেই পরিত্যক্ত বই সংগ্রহের উদ্দেশে বেরিয়ে পড়েন ৭০ বছর বয়সী আবু যাকারিয়া। রাস্তা-ঘাট, ময়লার ভাগাড় কিংবা লোকজনের বাড়িতে ঘুরে ঘুরে বই সংগ্রহ করেন তিনি। বিশেষ করে স্কুলের বই ও পবিত্র কোরআন শরীফ সংগ্রহ করে তা সাধারণ জর্ডানবাসীর জন্য সহজলভ্য করাই তার উদ্দেশ্য।

বইয়ের প্রতি এমন ভালোবাসা থেকেই ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত এক লাখের বেশি বই সংগ্রহ করেছেন আবু যাকারিয়া। তার ছোট্ট পাঠাগারে প্রায় তিন হাজারের মতো বই রয়েছে, যার মধ্যে পবিত্র কোরআন-ই আছে দুই হাজার।

মোহাম্মাদ সেলিম আবু যাকারিয়া বলেন, আমি দেশের প্রায় সব জায়গা থেকেই বই সংগ্রহ করি। বছরের শুরুতে আর শেষে রাস্তা-ঘাট, ময়লার বাক্স, মানুষের ঘর-বাড়ি থেকে স্কুলের বই কুড়াই। পাশাপাশি মসজিদ ও বাসাবাড়ি থেকে নষ্ট হয়ে যাওয়া কোরআনও সংগ্রহ করি।

১৬ সন্তানের জনক আবু যাকারিয়া বেড়ে উঠেছেন জর্ডানের জেরাস শহরে। তিনি বিশ্বাস করেন, তার এ ক্ষুদ্র প্রচেষ্টা জর্ডানবাসীর মধ্যে জ্ঞানের আলো ছড়াবে।

সূত্র: বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

কুড়িয়ে পাওয়া লাখ লাখ বই দিয়ে বৃদ্ধের পাঠাগার!

রবিবার, নভেম্বর ২৯, ২০২০ ৯:৪৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে