খালেদা জিয়ার মুক্তি দাবিতে মহিলা দলের মিছিল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪খালেদা জিয়ার মুক্তি দাবিতে মহিলা দলের মিছিল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৩, ২০১৯ ১:৫৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

খালেদা জিয়ার মুক্তি দাবিতে মহিলা দলের মিছিল

৪০

অনলাইন নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল মিছিল করেছে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই কর্মসূচি শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে যখন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ডেঙ্গুর ব্যাপক বিস্তারে দেশবাসী যখন ভয়ে শঙ্কিত- তখন এই ভয়ংকর মহামারি মোকাবিলায় জনবিচ্ছিন্ন সরকারের মাথাব্যথা নেই।

ডেঙ্গু মোকাবিলায় সরকারের ব্যর্থতা উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, মশা নিধনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ সিটি করপোরেশনের ওষুধে মশা মরছে না। কোটি টাকা লোপাটে ঢাকার দুই সিটি করপোরেশন এখন নিজেরাই গার্বেজে পরিণত হয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী খুন, নারী-শিশু ধর্ষণ এবং ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বৃদ্ধি সবকিছুকেই সরকারের মন্ত্রী-নেতারা গুজব বলছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে গুজব ছড়ানোর কারখানাও বলা হচ্ছে।

আসলে আমরা এমন এক নিপীড়ক সরকারের অধীনে বসবাস করছি যাদের মানবিকতা নেই, জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা ও দায়িত্ববোধ নেই, আছে শুধু চোখ রাঙানি ও অবৈধ ক্ষমতার দাপট।

প্রকৃতপক্ষে জনগণের ভোটে নয় বরং নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কবজায় নিয়ে ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট চুরির মাধ্যমে জোর করে যারা রাষ্ট্রক্ষমতা দখল করে তাদের কাছে জনস্বার্থের কিবা মূল্য আছে।

খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে ধরে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেখ হাসিনার কাছে প্রতিহিংসার রাজনীতিই মুখ্য। তাই তার ব্যক্তিগত আক্রোশের শিকার বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে সরকারের পরিণতি শুভ হবে না।

মানুষের ন্যায় বিচারের প্রত্যাশা উচ্চতর আদালতের নিকট। কারণ নিম্ন আদালত সরকারের হাতের মুঠোয়। গত বুধবার দেশবাসী বিশ্বাস ও আস্থা রেখেছিল উচ্চতর আদালত বেগম জিয়াকে জামিন দেবেন। কিন্তু দেশনেত্রী জামিন না পাওয়ায় দেশের মানুষ হতাশ।

এই অবিচারের পরিণতি নিয়ে আমরা শঙ্কিত।কর্মসূচির এ অংশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

দৈনিক বরিশাল ২৪

খালেদা জিয়ার মুক্তি দাবিতে মহিলা দলের মিছিল

শনিবার, আগস্ট ৩, ২০১৯ ১:৫৬ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ০৩, ২০১৯ ১:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড