খুনী নিজেই পড়ালো জানাযার নামাজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪খুনী নিজেই পড়ালো জানাযার নামাজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

খুনী নিজেই পড়ালো জানাযার নামাজ

১১

নিজস্ব প্রতিবেদকঃ

গাড়ি চালনারত অবস্থায় বন্ধু আজিজুলের মাথায় লোহার রেঞ্জ দিয়ে আঘাত এবং পেটে ছুরি ঢুকিয়ে দেয় নেজাম। অনেকদিন ধরে তার সন্দেহ, তার স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত আজিজুল। মৃত্যু নিশ্চিত হবার পর নেজাম হাটু গেড়ে বসে লাশের দুই হাত ধরে খুন করার জন্য ক্ষমাও চেয়ে নেয়। এমনও তো হতে পারে, তার সন্দেহটি ছিল মিথ্যা। যা হোক, যা হবার তা তো হয়েই গেছে। এবার মৃতদেহ সৎকার করার পালা। যত কিছুই হোক, তারা দুইজন বন্ধুই তো! নিজে মেরেছে বলে তো আর বন্ধুর লাশ যেনতেন প্রকারে মাটিতে পুঁতে ফেলতে পারে না নেজাম! ধর্মীয় বিধিবিধান বলেও তো একটা কথা আছে! লাশটা ডোবার পাড়ে এনে সে একাই জানাযা নামাজে দাঁড়িয়ে যায়। সে-ই ইমাম, সে-ই মুসল্লি।

জানাযা শেষে ‘বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসুলিল্লাহ’ দোয়া পড়তে পড়তে ডোবার কাদামাটির নিচে কবর দেওয়ার মতো করে লাশটা গুম করে ফেলে নেজাম। যাক স্বস্তির নিশ্বাস! ধর্ম রক্ষা, পাশাপাশি হত্যার দায় থেকেও চিরমুক্তি। সবাই এখন জানবে, শুধু আজিজুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই জানাটাই হয়তো চিরদিনের একমাত্র ‘জানা’ হয়ে থাকতো, যদি আমরা টিম রাঙ্গুনিয়া এই ঘটনার রহস্য উদঘাটন করার জন্য আদাজল খেয়ে না লাগতাম। বলতে গেলে কোন ক্লু-ই পেছনে রখেনি অত্যন্ত ধূর্ত এই অভিযুক্ত খুনি নেজাম। আমরা খাবি খেতে খেতে দিনের পর দিন পার করি, কোন কূল কিনারা পাওয়া যায় না।

অবশেষে ১ মাসের মাথায় এসে ধৈর্যের মিঠা ফল প্রাপ্তি। প্রযুক্তিনির্ভর ও নিরবিচ্ছিন্ন তদন্তে আমরা নিশ্চিত হতে পারি যে, আজিজুল আহলে অপহৃত হননি বা হারিয়ে যাননি, তাকে হত্যা করা হয়েছে। এটাও জানতে পারি, আজিজুলের বন্ধু নেজামই এই হত্যাকাণ্ডের মেইন মাস্টারমাইন্ড। অত:পর প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল নেজামকে গ্রেপ্তার এবং তার স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে ওই ডোবা থেকে আজিজুলের অর্ধগলিত লাশ উদ্ধার!

অভিযান শেষে বাসায় ফেরার পর থেকে এখনো পর্যন্ত তিন-চার বার গোসল হয়ে গেলেও ডোবার পঁচা পানির কারণে গা এখনো চুলকাচ্ছে। আমি জীবনেও এমন ভয়ানক ডোবায় আর দ্বিতীয়বার নামতে চাই না। যা হোক, গা চুলকাতে চুলকাতে বলছি, আজ আমার ভীষণ মন ভাল। লকডাউন না থাকলে সেলিব্রেশন করতে রাতে বাইক রেসেই বের হতাম শিওর! লেখা ঃ

Md. Anwar Hossan Shamim
সহকারী পুলিশ সুপার (এএসপি)
রাঙ্গুনিয়া সার্কেল, চট্টগ্রাম।

দৈনিক বরিশাল ২৪

খুনী নিজেই পড়ালো জানাযার নামাজ

রবিবার, এপ্রিল ২৫, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ | আপডেটঃ এপ্রিল ২৫, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে