খেলাধুলার উৎসাহকে কাজে লাগিয়ে জননিরাপত্তায় কাজ করতে হবেঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪খেলাধুলার উৎসাহকে কাজে লাগিয়ে জননিরাপত্তায় কাজ করতে হবেঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৪, ২০২১ ১১:৪৬ অপরাহ্ণ
A- A A+ Print

খেলাধুলার উৎসাহকে কাজে লাগিয়ে জননিরাপত্তায় কাজ করতে হবেঃ বিএমপি কমিশনার

১০

মোঃ জিহাদ রানাঃ বিএমপি’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, খেলার উদ্যোম উদ্দীপনা কে কাজে লাগিয়ে জননিরাপত্তায় সদাজাগ্রত বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে পুলিশি সেবা”।

আজ ২৪ জানুয়ারি রবিবার  সন্ধ্যায় পুলিশ লাইনস মাঠে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিএমপি’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শুরুতেই খেলায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন হয়।

এ সময় দুটো ক্যাটাগরিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ফাইনালে অতিঃ পুলিশ কমিশনার জনাব প্রলয় চিসিম ও অতিঃ উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) জনাব আকরামুল হাসান এর সমন্বয়ে গঠিত দলের সাথে
উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর সমন্বয়ে গঠিত দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা মূলক খেলায় উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর দল চ্যাম্পিয়ন হয়।

অপর খেলার ফাইনালে মোটরযান শাখা দলের আমিনুল ও জাকির এস.এ.এফ-১ দলকে ২-১ ম্যাচে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

খেলা শেষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানিয়ে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান কালে মাননীয় আইজিপি মহোদয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘খেলাধুলা আমাদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা ও শরীরচর্চার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা হলো শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতাকে সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা। সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করা। আর এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই লক্ষ্য অনেকাংশেই সফল হয়েছে।’

তিনি আরো বলেন, ‘খেলার উদ্যোম উদ্দীপনা কে কাজে লাগিয়ে জননিরাপত্তায় সদাজাগ্রত বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে পুলিশি সেবা।’

উল্লেখ্য যে ফাইনাল ম্যাচ শেষে দুটো ক্যাটাগরির একটিতে প্লেয়ার অব দা টুনামেন্ট নির্বাচিত হন অতিঃ পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম মহোদয়।

অপর খেলায় প্লেয়ার অব দা টুনামেন্ট নির্বাচিত হন জনাব আমিনুল।

উল্লেখ্য যে খেলা চলাকালীন পুরোটা সময়ে খেলায় মনমুগ্ধকর ধারাভাষ্য দিয়ে সবাইকে খেলায় আকৃষ্ট করে রাখেন সিনিঃ সহকারি পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা জনাব রাসেল।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খান মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এছাড়া ও উপস্হিত ছিলেন সকল টিমের খেলোয়াড় ও আগত দর্শকবৃন্দ ।

দৈনিক বরিশাল ২৪

খেলাধুলার উৎসাহকে কাজে লাগিয়ে জননিরাপত্তায় কাজ করতে হবেঃ বিএমপি কমিশনার

রবিবার, জানুয়ারি ২৪, ২০২১ ১১:৪৬ অপরাহ্ণ | আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে