চট্টগ্রামে পুলিশের ‘ভ্রাম্যমাণ ট্রাফিক স্কুল’
‘ভ্রাম্যমাণ ট্রাফিক স্কুল’। নামে স্কুল হলেও এটি প্রকৃতপক্ষে আমাদের সচেতনতামূলক কার্যক্রমের একটি পোশাকী নাম। আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে মামলা-জরিমানার পাশাপাশি আমরা এই স্কুলের মাধ্যমে তাদেরকে গত দুই মাস ধরে ট্রাফিক আইন সম্পর্কিত প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করে আসছি। কাপ্তাই সড়ককে ট্রাফিক শৃঙ্খলার দিক থেকে একটি মডেল সড়ক হিসেবে প্রতিষ্ঠা করার আমাদের যে লক্ষ্য,তার সহায়ক পদক্ষেপ হিসেবেই মূলতঃ এই ভ্রাম্যমাণ ট্রাফিক স্কুলের অভিযাত্রা।
সকলের সহযোগিতায় ইতিবাচক পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ।












