চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান
আবদুল হাকিম, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না অভিযোগ করেছেন চট্টগ্রাম -১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান।
সম্প্রতি সময়ে হালিশহরে মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ আহতদের চিকিৎসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ৯জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়।
তিনি বলেন, যারা দগ্ধ হলো তাদেরকে ঢাকা পাঠাতে হলো, কেন পাঠাতে হলো,আমাদের ডাক্তার ও নার্সদের যতটুকু দক্ষতা প্রয়োজন সেটা এখানে নেই। এটা চরম দুর্ভাগ্যজনক এবং আমার কাছে খুব কষ্টের।

তিনি বলেন, আমি শুনেছি চট্টগ্রাম মেডিকেলে ২০ জন ডাক্তারকে চায়না থেকে ট্রেন করে আনা হয়েছে, কিন্তু তারা বার্ন ইউনিটে সার্ভিস দিচ্ছে না। অথচ তারা এই বার্ন ইউনিটের জন্য ট্রেইন্ড। আমাদের কোথাও ম্যানেজমেন্টে সমস্য আছে আমি চাই সেই জায়গাগুলোর বিষয়ে চট্টগ্রাম মেডিকেল এর ডিরেক্টরের সাথে এ বিষয় নিয়ে কথা বলব।
এমপি সাঈদ আল নোমান সাংবাদিকদের জানান, ২০২৮ সালের মধ্যে চট্টগ্রামে ১০০ শয্যা বিশিষ্ট আইসিইউ সহ উন্নতমানের হাসপাতাল করা হবে ।












