চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ৪ দৈনিক পত্রিকার সম্পাদকের মতবিনিময়  - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ৪ দৈনিক পত্রিকার সম্পাদকের মতবিনিময়  - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৮, ২০২০ ১০:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ৪ দৈনিক পত্রিকার সম্পাদকের মতবিনিময় 

৩৬
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ৪টি দৈনিক পত্রিকার সম্পাদকগণ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন।
করোনা ভাইরাস প্রভাবে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু করে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মতবিনিময় হয়।
মতবিনিময়কালে সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন ‘দৈনিক চাঁপাই দৃষ্টি’র প্রকাশস ও সম্পাদক এমরান ফারুক মাসুম, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, ‘দৈনিক চাঁপাই চিত্র’র প্রকাশক ও সম্পাদক মো. কামাল উদ্দিন, ‘দৈনিক গৌড় বাংলা’র প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ, কে, এম তাজকির-উজ-জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির। মতবিনিময়কালে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা, সংক্রমিতদের চিকিৎসা, বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মহামারি করোনা পরিস্থিতিতে সরকারি-বেসরকারি বিজ্ঞাপন কমে যাওয়ায় পত্রিকাগুলোর অর্থনৈতিক সমস্যা, পত্রিকাগুলোতে কর্মরত সংবাদকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা, সংকটকালীন জরুরি ভিত্তিতে অনস্টপ চিকিৎসা সেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সম্পাদকগণ।
আলোচনাকালে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের জন্য নতুন একটি বুথ চালু হচ্ছে। ২০ জুন শনিবার থেকে নমুনা সংগ্রহ শুরু করা হবে। এছাড়া ভ্রাম্যমাণ টিমের মাধ্যমেও সংগ্রহ হবে। তবে সেক্ষেত্রে একদিন আগে বলতে হবে।
তিনি করোনা মোকাবেলায় গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন- পত্রিকাগুলোর ওপরও করোনার প্রভাব পড়েছে। এসময় তিনি পত্রিকার গুণগত মান বজায় রাখার জন্যও সম্পাদকদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক জানান, জেলা থেকে প্রকাশিত চারটি দৈনিক পত্রিকার সম্পাদকদের সাথে একসঙ্গে বসার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। আজ সে ইচ্ছা পূরণ হলো। এজন্য তিনি চার সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানান। করোনা ভাইরাস মোকাবেলায় চাঁপাইনবাবঞ্জের ৪টি পত্রিকাসহ চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যমকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনকে আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন, আগামীতেও এই আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
তিনি বর্তমান করোনা সময়ে আমচাষী ও ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম এর ভালো দাম পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তবে আমে মানবদেহের ক্ষতিকারক কোন প্রকার কেমিক্যাল যেন কোন অসাধু ব্যবসায়ী ব্যবহার না করতে পারে, সেদিকে ব্যবসায়ীসহ সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি জেলার উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ৪ দৈনিক পত্রিকার সম্পাদকের মতবিনিময় 

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২০ ১০:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড