জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের পাবনা জেলা শাখার মতবিনিময় সভা
অনলাইন রিপোর্টঃ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, পাবনা জেলা শাখা’ র মতবিনিময় ও আলোচনা সভা এবং আইডি কার্ড বিতরণ করা হয়। শুক্রবার(১৫ নভেম্বর) বিকেল ৫ টায় ঈশ্বরদী শহরের ডাকবাংলো মিলনায়তনে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিফাজ বিশ্বাস লালনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান শিহাব , যুগ্ন সম্পাদক মিথুন মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস এম রিমন হোসেন, অর্থ সম্পাদক তুহিন হোসেন, প্রচার সম্পাদক ইয়াছিন আলী, আইন বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক হাসান ইসলামসহ আরও অনেকে। উক্ত সভায় সংগঠনের সকল সদস্যদের মাঝে আইডিকার্ড বিতরণসহ বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।












