জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
A- A A+ Print

জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

২৬

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তাদের প্রথম বৈঠক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রশ্ন উঠেছে— আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির?

রোববার বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখি তারেক রহমান কী পছন্দ করেন। তিনি যা পছন্দ করেন, তাই দিয়েই আপ্যায়নের চেষ্টা করব। তার পছন্দের তালিকার মধ্যেই আমরা থাকব।’

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।তথ্যসূত্র:কালবেলা

দৈনিক বরিশাল ২৪

জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
২৬

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তাদের প্রথম বৈঠক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রশ্ন উঠেছে— আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির?

রোববার বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখি তারেক রহমান কী পছন্দ করেন। তিনি যা পছন্দ করেন, তাই দিয়েই আপ্যায়নের চেষ্টা করব। তার পছন্দের তালিকার মধ্যেই আমরা থাকব।’

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।তথ্যসূত্র:কালবেলা

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  নতুন সরকারের আকার ছোট হচ্ছে, বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?   এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান   আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত: ইসি   জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ   ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ   ‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন   ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত   “এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”   ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: বরিশালে তারেক রহমান   গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান   দীর্ঘ ২০ বছর পরে বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান   আজ পবিত্র শবে বরাত   রমজান মাসে গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার   এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড