“এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া” - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪“এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া” - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ০৬, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
A- A A+ Print

“এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”

৯৬০
আরিফ আহমেদ, বাবুগঞ্জ: সাবেক তিনবারের নির্বাচিত এমপি বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী কারাবন্দী গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া অভিযোগ করেছেন যে লাঙ্গল প্রতীকে এলাকায় ব্যাপক সাড়া পাওয়া গেলেও তার বাবাকে কারাগারে রেখে সুষ্ঠু ও সমতাপূর্ণ নির্বাচন সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার বিকাল ৩টায় জনসংযোগকালে গণমাধ্যমকে তিনি বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় ঘুরে লাঙ্গল প্রতীকের পক্ষে মানুষের উৎসাহ দেখা যাচ্ছে। “ভোটাররা মুখে মুখে বলছেন তারা লাঙ্গল প্রতীকে ভোট দেবেন,” উল্লেখ করে তিনি বলেন, তার বাবা এমপি থাকাকালে দুই উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে, যার স্মৃতি এখনো মানুষের মনে আছে।
হাবিবা কিবরিয়া দাবি করেন, গোলাম কিবরিয়া টিপুর সময়ে বরিশাল-৩ আসনে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম ছিল না। “মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারত। বাবা কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। জাতীয় পার্টির এমপি হয়েও সব দলকে সমান চোখে দেখেছেন,” বলেন তিনি।
নির্বাচনকে ঘিরে শঙ্কা প্রকাশ করে হাবিবা অভিযোগ করেন যে, বিএনপি- সমর্থিত ব্যক্তিরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তার দাবি, লাঙল প্রতীকের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং কেন্দ্রে গেলে হামলার হুমকি দেওয়া হচ্ছে।
“আমাদের পোলিং এজেন্ট ও কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। এই অবস্থায় কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই,” বলেন তিনি।
তিনি জানান, বিষয়টি প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে জানানো হলেও সন্তোষজনক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।
তার বাবা এখনো কোনো মামলায় সাজাপ্রাপ্ত নন দাবি করে হাবিবা কিবরিয়া বলেন, “এক মামলায় জামিন দিলে আরেক মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। দেশে নির্বাচনের জন্য জামিন দেওয়ার আইন আছে। অন্তত এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন নিশ্চিত করা হোক।”
তিনি মনে করেন, প্রার্থীকে বাইরে থাকতে না দিলে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন সম্ভব নয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকাবাল হোসেন তাপস।
দৈনিক বরিশাল ২৪

“এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”

শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা