ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন মণ ইলিশ উদ্ধার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন মণ ইলিশ উদ্ধার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৯ ১২:৪৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন মণ ইলিশ উদ্ধার

১৮

নিজস্ব প্রতিনিধি:জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ঝালকাঠির সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ উদ্ধার এবং পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার নেতৃত্বে নলছিটির বারইকরণ এলাকার সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল রেখে পালিয়ে যায় জেলেরা।

এসময় নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলো ঝালকাঠির কলেজ খেয়াঘাট এলাকায় জেলা প্রশাসক মো. জোহর আলীর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জেলার অন্যান্য স্থান থেকে আরো ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, চলমান এ অভিযানে এখন পর্যন্ত এক লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ মাছ উদ্ধার এবং বেশ কিছু মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

দৈনিক বরিশাল ২৪

ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন মণ ইলিশ উদ্ধার

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ১২:৪৫ পূর্বাহ্ণ
১৮

নিজস্ব প্রতিনিধি:জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ঝালকাঠির সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ উদ্ধার এবং পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার নেতৃত্বে নলছিটির বারইকরণ এলাকার সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল রেখে পালিয়ে যায় জেলেরা।

এসময় নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলো ঝালকাঠির কলেজ খেয়াঘাট এলাকায় জেলা প্রশাসক মো. জোহর আলীর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জেলার অন্যান্য স্থান থেকে আরো ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, চলমান এ অভিযানে এখন পর্যন্ত এক লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ মাছ উদ্ধার এবং বেশ কিছু মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান