ডায়াগনস্টিক ল্যাবের কমিশন নিয়ে বিরোধ, চিকিৎসক ও ইন্টার্নরা মুখোমুখি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডায়াগনস্টিক ল্যাবের কমিশন নিয়ে বিরোধ, চিকিৎসক ও ইন্টার্নরা মুখোমুখি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৫, ২০২০ ১২:২৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

ডায়াগনস্টিক ল্যাবের কমিশন নিয়ে বিরোধ, চিকিৎসক ও ইন্টার্নরা মুখোমুখি

১০

আকতার ফারুক শাহিন: কমিশনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মুখোমুখি অবস্থানে বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সিনিয়র ডাক্তার ও ইন্টার্নরা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে একজন সিনিয়র চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন।

এ ঘটনায় লাঞ্ছনার শিকার চিকিৎসক এবং ইন্টার্নদের পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ পড়েছে হাসপাতালের পরিচালকের কাছে। আর দু’পক্ষের এই বিরোধের মধ্যদিয়ে ডায়াগনস্টিক ল্যাব থেকে শেবাচিম হাসপাতালের চিকিৎসকদের লাখ লাখ টাকার কমিশন বাণিজ্যের বিষয়টি বেরিয়ে এসেছে।

দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসাসেবা প্রশ্নে একমাত্র নির্ভরযোগ্য সরকারি হাসপাতাল হল শেবাচিম হাসপাতাল। আউটডোর-ইনডোর মিলিয়ে এখানে প্রতিদিন চিকিৎসাসেবা পায় ৫ হাজারের বেশি মানুষ। এই হাসপাতালের অধিকাংশ চিকিৎসকের বিরুদ্ধে বহু আগে থেকেই ডায়াগনস্টিক ল্যাবে রোগী পাঠিয়ে কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে।

হাসপাতালের সামনে থাকা ৫০-৬০টি ডায়াগনস্টিক ল্যাবের সঙ্গে তাদের অলিখিত চুক্তি রয়েছে। রোগীর দরকার হোক বা না হোক, হাসপাতালে চিকিৎসা নিতে গেলেই তাদেরকে নানা পরীক্ষা-নিরীক্ষার স্লিপ ধরিয়ে দিয়ে সামনের ওসব ল্যাবে পাঠানো হয়। ডাক্তারদের এই কমিশন বাণিজ্যের কারণে শেবাচিমের অত্যাধুনিক যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে।

পরিচয় গোপন রাখার শর্তে হাসপাতালের সামনে থাকা বেশ কয়েকটি ডায়াগনস্টিক ল্যাবের মালিক যুগান্তরকে জানান, যে কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রশ্নে ৪০ ভাগ পর্যন্ত কমিশন দিতে হয়। যেসব ডাক্তার রোগী পাঠান তারা নেন কমিশন। আবার অন্য আরেকটি পদ্ধতিও আছে। বিষয়টি কমিশন হিসেবে না ধরে ডাক্তার-ইন্টার্নদের চা-নাশতার খরচ হিসেবেও দেখে অনেকে। হাসপাতালে থাকা মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকসসহ সব বিভাগের ক্ষেত্রেই চলে এই নিয়ম। নিয়মিত কমিশনের পাশাপাশি মাসে ৭০ হাজার টাকা করে দেয়া হয় প্রতিটি বিভাগকে। হাসপাতালের সামনে থাকা সব কটি ল্যাব থেকেই এই টাকা দেয়া হয়।

কমিশন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট নন-এমন একজন চিকিৎসক বলেন, প্রায় ৫০টি ল্যাবের প্রতিটি থেকে যদি মাসে ৭০ হাজার করে টাকা আসে তাহলে মোট অঙ্ক দাঁড়ায় ৩৫ লাখ। এর সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার কমিশন যোগ হলে টাকার অঙ্ক ৮০-৯০ লাখ ছাড়িয়ে যায়। এই পুরো টাকাটাই ভাগ হয় চিকিৎসক এবং ইন্টার্নদের মধ্যে। কেননা রেজিস্ট্রার-সহকারী রেজিস্ট্রারের পাশাপাশি ইন্টার্নরাও পরীক্ষা-নিরীক্ষার স্লিপ দিয়ে রোগীদের পাঠান ওইসব ডায়াগনস্টিক ল্যাবে। পুরো বিষয়টি এতদিন ওপেন সিক্রেট থাকলেও যথেষ্ট প্রমাণের অভাবে বলা যায়নি। কিন্তু এবার কমিশনের টাকার ভাগাভাগি নিয়ে ইন্টার্নদের সঙ্গে এক সিনিয়র চিকিৎসকের বিরোধের জেরে ফাঁস হয়ে গেছে সবকিছুই।

১৯ অক্টোবর মেডিসিন বিভাগের সিনিয়র চিকিৎসক ও সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানকে তার হাসপাতালের কক্ষে আটকে লাঞ্ছিত করে কয়েকজন ইন্টার্ন। পরদিন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ করেন ডা. মাসুদ। এতে ইন্টার্ন ডা. সজল পাণ্ডে এবং তরিকুল ইসলামসহ ৮-১০ জনের বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার অভিযোগ আনেন তিনি। যদিও লাঞ্ছিত করার কারণ হিসেবে কিছুই উল্লেখ করেননি মাসুদ।

এর পরদিন ডা. মাসুদ খানের বিরুদ্ধে পরিচালকের কাছে পাল্টা অভিযোগ দেন ইন্টার্ন। অভিযোগে ডায়াগনস্টিক ল্যাব থেকে কমিশন নেয়ার পাশাপাশি ছাত্রলীগ ও ইন্টার্নদের নাম করে লাখ লাখ টাকা চাঁদা তুলে আত্মসাতের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

অভিযোগে ইন্টার্নরা বলেন, ‘নির্দিষ্ট কয়েকটি ল্যাবে রোগীদের পরীক্ষা পাঠান ডা. মাসুদ। সেইসব ল্যাব ছাড়া অন্য ল্যাবে পরীক্ষা করালে তার কাগজপত্র ছুড়ে ফেলে দেন তিনি। তাছাড়া ইন্টার্নদের নামে লাখ লাখ টাকা ওঠালেও তা তাদেরকে না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন।’

পরিচয় না প্রকাশের শর্তে মেডিসিন ওয়ার্ডের একজন চিকিৎসক বলেন, মূলত করোনাকালীন ডায়াগনস্টিক ল্যাবগুলো থেকে পাওয়া কমিশন এবং চা-নাশতার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। আর এই একটি ঘটনায় পুরো হাসপাতালের ডাক্তারদের কমিশন বাণিজ্যের বিষয়টি ফাঁস হয়ে গেছে।

বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি ডা. মাসুদ খান। ইন্টার্নদের নেতা ডা. সজল পান্ডে বলেন, ‘ছাত্রলীগ এবং ইন্টার্নদের নামে ওঠানো লাখ লাখ টাকা না দিয়ে আত্মসাৎ করার কারণেই এ ঘটনা ঘটেছে। তাছাড়া তিনি যে অভিযোগ করেছেন, তা-ও সত্য নয়। আমাদের নামে ওঠানো টাকা আত্মসাতের বিষয়ে জানতে চেয়েছি তার কাছে। এ সময় সামান্য কথা কাটাকাটি হয়েছে। তাকে লাঞ্ছিতের অভিযোগ সত্য নয়।’

জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

চাঁদাবাজি এবং কমিশন বাণিজ্যের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এসব অভিযোগ দুঃখজনক। আশা করি, তদন্ত কমিটির রিপোর্টে পুরো বিষয়টিই আসবে। এরপর অবশ্যই দাফতরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্র: দৈনিক যুগান্তর।

দৈনিক বরিশাল ২৪

ডায়াগনস্টিক ল্যাবের কমিশন নিয়ে বিরোধ, চিকিৎসক ও ইন্টার্নরা মুখোমুখি

রবিবার, অক্টোবর ২৫, ২০২০ ১২:২৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী