ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৬, ২০১৯ ১০:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া

অনলাইন নিউজঃ কয়েক বছর ধরে বাংলাদেশি শ্রমিক নেয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। তবে চলতি মাসেই কর্মী নিয়োগের এ ঘোষণা দিতে পারে দেশটি।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত অক্টোবরে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির সরকারের।

এরইমধ্যে দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একাধিক বৈঠক হয়েছে।আশা করছি শিগগির বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ চালু হবে।ইতিমধ্যে নানা কুটনৈতিক তৎপরতার পর এবার বাংলাদেশের জন্য সুখবর তৈরি হলো।

বাংলাদেশ থেকে আগামী ডিসম্বের থেকে শ্রমিক নেবে দেশটি।বুধবার (৬ নভেম্বর) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক যাওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।ডিসেম্বরেই কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ।ডিসেম্বরেই যেন শ্রমিক যেতে পারে এজন্য চলতি মাসে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় আসছেন।

বৈঠকে মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, যুগ্ম-সচিব ফজলুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আজিজুর রহমান, বিএমইটির পরিচালক মো. নুরুল ইসলাম, হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম এবং কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এবার নিয়োগ চালু হলে স্বল্প ব্যয়ে অভিবাসনের সুযোগ উন্মোচন করবে।সেক্ষেত্রে মধ্যস্বত্ব ভোগীদের কোনো দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না।অনলাইনেই এই নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম পরিচালিত হবে।

২০১২ সালে জিটুজি পদ্ধতিতে কর্মী পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ।২০১৬ সালে ১০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে জিটুজি প্লাসের আওতায় অন্তর্ভুক্ত করা হয়।তাদের মাধ্যমে ২০১৭ সালে ৯৯ হাজার ৭৮৭ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যান।

আর ২০১৮ সালের আগস্ট পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৮১৯ জন শ্রমিক পাঠিয়েছে এ ১০ রিক্রুটিং এজেন্সি। অথচ জিটুজি প্রক্রিয়ায় কর্মীদের কাছ থেকে জনপ্রতি সাড়ে ৩৭ হাজার টাকা নেয়ার কথা।

হঠাৎ করে কর্মী নেয়া বন্ধের সিদ্ধান্তে ১ সেপ্টেম্বরের আগে কাজের অনুমতি পাওয়া ৭০ হাজার কর্মীর মালয়েশিয়ায় গমনে অনিশ্চয়তা দেখা দেয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, কর্মী নিয়োগের প্রক্রিয়া বাতিল হলেও গত ৩০ আগস্টের আগে যেসব বাংলাদেশি কাজের অনুমতিপত্র পেয়েছেন, তাদের সবাই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

দৈনিক বরিশাল ২৪

ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া

বুধবার, নভেম্বর ৬, ২০১৯ ১০:৪২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী