‘ডোপ টেস্টে পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পেলে চাকুরিচ্যুত করা হবে’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘ডোপ টেস্টে পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পেলে চাকুরিচ্যুত করা হবে’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০২০ ২:৫৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘ডোপ টেস্টে পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পেলে চাকুরিচ্যুত করা হবে’

১১

শামীম আহমেদ: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. শাহাবুদ্দিন খান বলেছেন, ‘কোন পুলিশ সদস্যের আচরণে, আমরা যেন খবরের কাগজের শিরোনাম না হই। ’

বুধবার (১৪ অক্টোবর) বরিশাল পুলিশ লাইনস্থ ড্রিল সেড সভাকক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যতে তিনি পুলিশ অফিসারদের উদ্যেশে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আমাদের শৃঙ্খলাগুলো বিশ্ব স্বীকৃত, সেগুলো অবশ্যই বজায় রাখতে হবে, শৃঙ্খলার সাথে পেশাদারীত্বকে সবার আগে তুলে ধরতে হবে।  প্রতিটি তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে, পেশার বাহিরে দুরভিসন্ধিমূলক ভাবে লাভবান হওয়ার জন্য কোন অন্যায় চেষ্টা, অনুকম্পা, অগ্রহণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, আকস্মিক ডোপ টেস্ট চলাকালে কোন পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পেলে ফৌজদারী আইনে মামলা এবং চাকুরিচ্যুত করা হবে।  এ বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিখুঁত দৃষ্টি রাখতে হবে।  মহামারী করোনা সংক্রমণ রোধে যে প্রশংসনীয় ভূমিকায় ছিল পুলিশ, তা থেকে সরে আসা যাবে না। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ -পুলিশ কমিশনার বিএমপি সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মু. মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি জনাব মু. মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের সাহায্য-সহযোগিতা নিয়ে আভিযানিক কার্যক্রম আরও শক্তিশালী করে মানবাধিকার সমুন্নত রেখে নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমন করার মাধ্যমে বাংলাদেশ পুলিশের  লিডিং ইউনিট হিসেবে এগিয়ে যাওয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কল্যাণ সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অবসর জনিত বিদায় গ্রহণকারী সদস্যদের বিদায় সংবর্ধনা জানানো হয়।

মাসিক কল্যাণ সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর স্টেট এন্ড পিএমটি) রুনা লায়লা।

দৈনিক বরিশাল ২৪

‘ডোপ টেস্টে পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পেলে চাকুরিচ্যুত করা হবে’

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২০ ২:৫৬ পূর্বাহ্ণ | আপডেটঃ অক্টোবর ১৫, ২০২০ ২:৫৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে