তাপসের আবারও চমক, ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির সভাপতি নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব বরিশালের কৃতিসন্তান ইকবাল হোসেন তাপস আবারও চমক দেখালেন। ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ রাজনীতিক তাপস। আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর মোট ২৯টি পদের জন্য চুরান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিলো। পদগুলোতে কোন প্রতিদন্দি প্রার্থী না থাকায় আজ শনিবার প্রত্যেককে বিজয়ী ঘোষণা করা হয়।
সমিতির সভাপতি ইকবাল হোসেন তাপস ছাড়াও মো: আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।












