তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী সহ নিহত ১৭ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী সহ নিহত ১৭ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৯, ২০১৯ ৪:১০ পূর্বাহ্ণ
A- A A+ Print

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী সহ নিহত ১৭

অনলাইন নিউজ: তুরস্কের পূর্বাঞ্চলের ভ্যান প্রদেশে অবৈধ অভিবাসীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগানিস্তানি রয়েছেন বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

দেশটির ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ বলছে, অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।

কর্তৃপক্ষ বলছে, এ দুর্ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভ্যানের গভর্নর মেহমেত এমিন বিলমেজ দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে (এএ) বলেন, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

ইরান সীমান্তের কাছের মুরাদিয়ে জেলা থেকে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল বলে জানিয়েছেন তিনি।

গভর্নর মেহমেত এমিন বিলমেজ বলেন, হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। হতাহতরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন এই গভর্নর। বাসের চালক গোকান সারমাও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ইরান-তুরস্ক সীমান্তের ভ্যান প্রদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় বিভিন্ন দেশের অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা। তিনি বলেন, সাধারণত ওই মিনিবাসে ১৭ থেকে ১৮ জনের আসনের ব্যবস্থা আছে। কিন্তু বাসটিতে ৬৭ জন যাত্রীকে তোলা হয়েছিল।

বুধবার ভ্যান প্রদেশের বাসকালে জেলায় অভিযান চালিয়ে ২৮৪ অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার করে দেশটির নিরাপত্তাবাহিনী। এদের অধিকাংশই বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিক।

এর আগে, গত ২৬ জুন তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের এডির্নে শহরে একটি মিনিবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাকিস্তান এবং ভারতের অন্তত ১০ নাগরিক নিহত হয়। আহত হয় আরো কমপক্ষে ৩০ জন।

দৈনিক বরিশাল ২৪

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী সহ নিহত ১৭

শুক্রবার, জুলাই ১৯, ২০১৯ ৪:১০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী