দায়িত্ব নিয়েই মসজিদের বিলে সই করলেন বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দায়িত্ব নিয়েই মসজিদের বিলে সই করলেন বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
A- A A+ Print

দায়িত্ব নিয়েই মসজিদের বিলে সই করলেন বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত

৪৪

শামীম আহমেদ, ॥ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পঞ্চম পর্ষদের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। অভিষেক অনুষ্ঠানের পর মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা দেড়টায় নগর ভবনের দোতলায় মেয়রের কক্ষে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলীর উপস্থিতিতে তিনি দায়িত্বভার নেন।

এ সময় তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, ছেলে আবিদুর সেরনিয়াবাত, বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুম শামীম এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার। তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার কাগজপত্রে সই করার পর দোয়া-মোনাজাত হয়; তারপর প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম নতুন মেয়রকে মিষ্টি মুখ করান।

লুনা আব্দুল্লাহও তার স্বামীকে মিষ্টি খাওয়ান। মেয়রের একান্ত সচিব রুবেল হাওলাদার জানান, খোকন সেরনিয়াবাত দায়িত্ব নেওয়ার পরপরই নিয়মানুযায়ী অফিস করেন। নগরের বাংলাবাজার এলাকার একটি মসজিদের বিলে সই করেন।

এসবের আগে নতুন মেয়রের আগমনে সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল নগর ভবন ও তার আশপাশের এলাকা।

শুরুতে লালগালিচায় সংবর্ধনার পাশাপাশি ফুলেল শুভেচ্ছাও জানান তারা। দায়িত্বগ্রহণের আগে ফজলুল হক অ্যাভিনিউতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণও মানুষেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগরভবন কেন্দ্রিক মানুষের ভিড় সামাল দিয়ে নগরে নির্বিঘœ যানবাহন চলাচল বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হয়।

দলীয় নেতাকর্মীরা বলছেন, সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেনের পর খোকন সেরনিয়াবাতকে নিয়ে বরিশালবাসীর প্রত্যাশা অনেক। যার প্রতিফলন ঘটেছে অভিষেক অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি। তবে অভিষেক অনুষ্ঠানে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কিংবা তার পরিবার ও অনুসারীদের কাউকে দেখা যায়নি।

দৈনিক বরিশাল ২৪

দায়িত্ব নিয়েই মসজিদের বিলে সই করলেন বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত

মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ | আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া