দিল্লির বায়ুদূষনের অবস্থা ‘খুবই খারাপ’: মদল লাল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দিল্লির বায়ুদূষনের অবস্থা ‘খুবই খারাপ’: মদল লাল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০২, ২০১৯ ১:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

দিল্লির বায়ুদূষনের অবস্থা ‘খুবই খারাপ’: মদল লাল

অনলাইন নিউজ: ভারত সফরে মাঠের লড়াইয়ের আগে বাংলাদেশকে মোকাবিলা করতে হচ্ছে দিল্লির বায়ুদূষণ চ্যালেঞ্জ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দেশটির রাজধানীতেই মুখোমুখি হবে দু’দল। তবে ভারতের এই শহরের বায়ুদূষণের কথা কারো অজানা নয়। বছরের এই শুষ্ক মৌসুমে অবস্থা আরও বেগতিক আকার ধারণ করেছে।

ম্যাচ ভেন্যু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত টাইগারদের বেশ বেগ পেতে হচ্ছে। শুক্রবার বাংলাদেশি তিন ক্রিকেটারকে মাস্ক পরে অনুশীলন করতে দেখা গেছে। এমন অবস্থাকে ভারতীয় সাবেক ক্রিকেটার মদল লাল ‘খুবই খারাপ’ বলেছেন। তিনি জানান, খেলোয়াড়সহ সাধারণরা যাতে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে সরকারকে সেই ব্যবস্থাই করা উচিৎ।

মদন লাল জানান, এটা শুধু ২২ জন ক্রিকেটারের কথা নয়, এখানের দর্শকের কথাও বিবেচনা করতে হবে। যাদের এই পরিস্থিতে তিন ঘণ্টার বেশি সময় থাকতে হবে। তিনি বলেন, ‘দিল্লির এখনকার অবস্থা খুবই খারাপ। এখানে বায়ুদূষণের মাত্রা শিশুদের ওপর প্রভাব ফেলবে। সরকারকে এ ব্যাপারে কিছু করতে হবে। আমরা পরিস্কার বাতাস ও পানি চাই। এই মুহূর্তে আমি বিশ্বাস করি পরিস্থিতি খুবই খারাপ। এটা খেলোয়াড়দের ওপরই নির্ভর করে তারা ম্যাচটি খেলবে কি, না।’

মদন লাল আরও বলেন, ‘মাঠে খেলতে যাওয়া ২২জন ক্রিকেটারকেই এটা বলা হচ্ছে না, ম্যাচ দেখতে আসা প্রচুর দর্শকের কথাও মাথায় রাখতে হবে।’

কিন্তু এমন পরিস্থিতি সত্ত্বেও ম্যাচের ভেন্যু বদলানোর কথা ভাবছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেটের নতুন বড় কর্তা সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, এই ম্যাচটি দিল্লিতেই অনুষ্ঠিত হবে। তবে ভবিষ্যতে এমন পরিবেশের কথা মাথায় রেখে ম্যাচ আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।

আগামী ৩ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

দৈনিক বরিশাল ২৪

দিল্লির বায়ুদূষনের অবস্থা ‘খুবই খারাপ’: মদল লাল

শনিবার, নভেম্বর ২, ২০১৯ ১:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী