দেশবাসীর প্রশংসায় ভাসছেন খুদে হাফেজ তাকরিম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশবাসীর প্রশংসায় ভাসছেন খুদে হাফেজ তাকরিম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ ৭:১৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

দেশবাসীর প্রশংসায় ভাসছেন খুদে হাফেজ তাকরিম

১৭

অনলাইন নিউজঃবাংলাদেশের খুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম মাত্র ১৩ বছর বয়সে বিশ্ব দরবার থেকে দেশের জন্য তিনটি বড় অর্জন নিয়ে এসেছেন। এরমধ্যে পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয়, লিবিয়ায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম এবং তেহরানে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

চলতি বছরে বিশ্ব থেকে অর্জন করে আনা বড় এই তিনটি সাফল্যের কারণে দেশব্যাপী নানা শ্রেণি-পেশার মানুষের প্রশংসায় ভাসছেন তাকরিম। অভিবাদন জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রিকেটার মুশফিকুর রহিম ও ইসলামিক স্কলাররা।

ক্রিকেটার মুশফিকুর রহিম পুরস্কার হাতে তাকরিমের একটি ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লিখেছেন। যার অর্থ : ‘মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করো।’
সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ লিখেছেন, আলহামদুলিল্লাহ। মহান অর্জন। আল্লাহ তোমাকে একজন সঠিক মুসলমান হিসেবে কবুল করুক।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। তিনি লেখেন, সাবাস তাকরিম! দোয়া ও অভিনন্দন তোমায়। ওর তেলাওয়াতে একটা বিশেষ আবেদন আছে। রীতিমতো মন ছুঁয়ে যায়। আমার ভালো লাগে খুব। সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাকরিমরা বেশি বেশি জন্ম নিক এ ভূখণ্ডে। ছড়িয়ে দিক কোরআনের সুধা বিশ্বময়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং লন্ডন প্রবাসী বিশিষ্ট স্কলার ড. মাহমুদুল হাসান লিখেছেন, কিশোর সালেহ তাকরিমের লাজুক বিজয়ী ও বিনয়ী হাসি অন্তরে যেমন ভালোলাগা-বোধ সৃষ্টি করে, তেমনি তার সুমিষ্ট তেলাওয়াত মন স্পর্শ করে; পবিত্রতা-বোধ তৈরি করে। শুধু দোয়া করি, তাকরিমদের চারকিকে যেন তৈরি হয় প্রজ্ঞাপূর্ণ অভিভাবকত্বের দুর্ভেদ্য দুর্গ— যাতে খ্যাতি ও সম্পদের আগ্রাসী হাতছানিতে হারিয়ে না যায় তাদের বিজয় ও অর্জন। হুজুগের দমকা হাওয়ায় চারাগুলো যেন অঙ্কুরে বিনষ্ট হয়ে না যায়। তাদের বিনয় যেন দম্ভে রূপ না নেয়। আল্লাহর কাছে তাদের সুরক্ষা কামনা করছি।

তাকরিমের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় লেখক আনিসুল হক। শুক্রবার সকালে পাঠকপ্রিয় উপন্যাস ‘মা’-এর রচয়িতা নিজের ফেসবুক পেজে তাকরিমকে নিয়ে প্রকাশিত প্রথম আলোর একটি নিউজের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, অভিনন্দন, সালেহ আহমাদ তাকরিম।

ছাড়াও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে হাফেজ তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেন, তাকে ও তার শিক্ষক-অভিভাবকদের অভিনন্দন। মহান আল্লাহ তার কল্যান দান করুন। তার সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ, তাকে খুব বেশি পাবলিক প্রোগ্রামে উপস্থাপন করে তার সামনে অগ্রসর হওয়ার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে দেবেন না। এবার তাকে নিবিড়ভাবে ভালো আলেম ও উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দিন। আমাদের নিজেদের সামান্য স্বার্থে ব্যবহার কিংবা অতি মাতামাতির কারণে এ ধরনের সম্ভাবনাময় ছেলেরা হারিয়ে যায়।

এভাবে আরও অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন তাকরিমকে।সূত্রঃ আরটিভি

দৈনিক বরিশাল ২৪

দেশবাসীর প্রশংসায় ভাসছেন খুদে হাফেজ তাকরিম

শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ৭:১৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান