দৈনিক বরিশাল২৪.কম-এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাহমিনা আকতার করোনা পজেটিভ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক বরিশাল ২৪.কম- এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোসম্মৎ তাহমিনা আকতার করোনা পজেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি বাবুগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন।
অধ্যক্ষ তাহমিনা ছাড়াও তাঁর পরিবারে আরো একজনের করোনা পজেটিভ ধরা পড়েছে। বর্তমানে তাঁরা নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন দৈনিক বরিশাল ২৪.কম- এর সম্পাদক শামীম আহমেদ সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।












