পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, ২৭ জনের প্রাণহানি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, ২৭ জনের প্রাণহানি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৪, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, ২৭ জনের প্রাণহানি

অনলাইন নিউজ: পাকিস্তানের সিন্ধু প্রদেশে কয়েক দিনের টানা বৃষ্টিপাতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। গত শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতে কয়েকটি এলাকায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দিনের বৃষ্টিপাতে এলাকাগুলো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। করাচি নগরীর সুরজানি টাউন এলাকায় সর্বোচ্চ ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ১২টি আবহাওয়া স্টেশনে ১৫৮ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরো প্রদেশজুড়ে বৃষ্টিপাতের নানা ঘটনায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কারাচির বাসিন্দা ২৪ জন। নিহতদের অধিকাংশই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বাড়ির ছাদ ধসে মারা গেছেন।

এদিকে বৃহস্পতিবার থেকে সিন্ধুতে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শুরু হতে পারে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট আরেকটি নিম্নচাপের কারণে ভারতের পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এটি বৃহস্পতিবারের মধ্যে পশ্চিমদিকে অগ্রসর হয়ে ভারতের রাজস্থান ও পাকিস্তানের সিন্ধুতেও ব্যাপক বৃষ্টিপাতের কারণ হতে পারে।

দৈনিক বরিশাল ২৪

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, ২৭ জনের প্রাণহানি

বুধবার, আগস্ট ১৪, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী