পুলিশ দেখেই বিয়ের অনুষ্ঠান রূপ নিলো মিলাদ মাহফিলে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পুলিশ দেখেই বিয়ের অনুষ্ঠান রূপ নিলো মিলাদ মাহফিলে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৯, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

পুলিশ দেখেই বিয়ের অনুষ্ঠান রূপ নিলো মিলাদ মাহফিলে

অনলাইন নিউজ: বিয়ের সব আয়োজন শেষ। বরও চলে আসার সময় হয়েছে। কিন্তু এর আগেই পুলিশ ও প্রশাসন এসে হাজির। আর তখনই বিয়ের অনুষ্ঠান রূপ নিয়েছে মিলাদ মাহফিলে।

প্রথমে কনের বাবা মিলাদ মাহফিলের কথা বললেও প্রশাসনের জেরার মুখে বিয়ের অনুষ্ঠানের কথা স্বীকার করেন। পরে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও মো. মিনহাজুল ইসলাম। একইসঙ্গে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন বাবা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার উপজেলার নুরপুর ইউপির নছরতপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে খোকন মিয়ার সঙ্গে একই গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের দিন ধার্য ছিল। মেয়ের বিয়ের সব আয়োজন শেষ করেছিলেন বাবা। বরপক্ষের লোকজনের জন্য বাড়ির আঙিনায় ভূরিভোজের ব্যবস্থাও করা হয়। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক এমন সংবাদ শায়েস্তাগঞ্জ থানার পুলিশ জানতে পেরে ইউএনওকে জানায়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ এসে বাল্যবিয়ে বন্ধ করে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে যেতেই বাল্যবিয়ে বদলে মিলাদ মাহফিল হয়ে যায়। এরপর আমাদের জিজ্ঞাসাবাদে সত্যতা বেরিয়ে আসে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জের ইউএনও মো. মিনহাজুল ইসলাম বলেন, অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের বিয়ে আমরা বন্ধ করেছি। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য আমরা সরকারের এ কাজগুলো করছি।সূত্র:

ডেইলি বাংলাদেশ।

দৈনিক বরিশাল ২৪

পুলিশ দেখেই বিয়ের অনুষ্ঠান রূপ নিলো মিলাদ মাহফিলে

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী