ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০১৯ ৭:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা

অনলাইন নিউজ: সিনিয়র ক্রিকেটে ভারতের বাধার সামনে বাংলাদেশের বারবার আটকে পড়ার দৃশ্য নতুন নয়। অনেকবারই ভারতের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। এর মধ্যে এশিয়া কাপের দুই আসরের (২০১৬, ২০১৮) ফাইনালে ভারতের কাছে হেরেছিল মাশরাফি বিন মুতর্জার দল।

এবার যুব ক্রিকেটেও ট্রফির মঞ্চে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লন্ডনের ব্রাইটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক ইংল্যান্ড ও ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। দল হিসেবে বাংলাদেশের যুবারাই ভালো ছন্দে আছে। প্রথম পর্বে সর্বোচ্চ চারটি জয়ে ১১ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে আকবর আলীর দল। কন্ডিশন বিরুদ্ধ হলেও সবচেয়ে ধারাবাহিক ছিল টাইগার জুনিয়ররা। তিনটি জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতীয় যুবারা। মাত্র দুটি জয় পাওয়া ইংল্যান্ড ফাইনালে উঠতে পারেনি। স্বাগতিকদের সংগ্রহ ছিল ৫ পয়েন্ট।

ফাইনালের আগে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি লড়াইয়ে অবশ্য বাংলাদেশ-ভারতের অবস্থান সমান। প্রথম পর্বে দুই দলের চার ম্যাচের মধ্যে দুটিই বৃষ্টিতে পণ্ড হয়েছে। বাকি দুই ম্যাচে একটি করে জয় রয়েছে বাংলাদেশ ও ভারতের। আজ ফাইনালে তাই লড়াইটা জমজমাট হওয়ার কথা। যুব পর্যায়ে হলেও ফাইনালে স্নায়ুর চাপ যে দল ভালোভাবে সামাল দিতে পারবে তাদের হাতেই উঠবে ট্রফি। মানসিক চাপ দূরে রেখে নিজেদের খেলাটা খেলতে হবে।

ব্যাট হাতে বাংলাদেশ নির্ভর করবে তৌহিদ হূদয়, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, অধিনায়ক আকবর আলীর উপর। ৭ ম্যাচে একটি সেঞ্চুরিতে ৩২০ রান করে ত্রিদেশীয় সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তৌহিদ হূদয়। বোলারদের শীর্ষেও বাংলাদেশের যুবারা। তানজিম হাসান সাকিব ৫ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে আছেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।

আরো পড়ুন : ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা কাল

ব্যাটে-বলে প্রথম পর্বের মতো ধারাবাহিক ক্রিকেট খেলতে পারলে আজ ফাইনাল জিতে ট্রফি নিয়েই দেশে ফিরতে পারবে বাংলাদেশ যুব দল।

এদিকে গত শুক্রবার সফররত বাংলাদেশ যুব দলকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন। সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম তরুণ ক্রিকেটারদের স্বাগত জানান এবং ফাইনালে দলের জন্য শুভকামনা করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্ম দিনে শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া হাইকমিশনার শোকের মাস আগস্ট উল্লেখ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

দৈনিক বরিশাল ২৪

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা

রবিবার, আগস্ট ১১, ২০১৯ ৭:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী