বরফের পাহাড়ে চিত্রনায়িকা বুবলী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরফের পাহাড়ে চিত্রনায়িকা বুবলী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৩, ২০১৯ ৮:১৭ অপরাহ্ণ
A- A A+ Print

বরফের পাহাড়ে চিত্রনায়িকা বুবলী

১২

বিনোদন নিউজ: প্রথম ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। ভিন্ন একটি পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল। ‘রংবাজ’ ছবির সুবাদে প্রথম ইউরোপে যাওয়া হয়। ছবির ‘ঘুম আমার’ গানের শুটিং করতে আমরা সুইজারল্যান্ড ও ইতালি যাই। দুই দেশের একটি বর্ডারে প্রথম শুটিং করি। দারুণ একটি জায়গা, একেবারে ছবির মতো।

জায়গাটি হচ্ছে, বরফের একটি পাহাড়। প্রায় ১০ থেকে ১২ হাজার ফুট উঁচুতে। রোজার মধ্যে আমরা ওখানে শুটিং করেছি। একে তো রোজা, তার উপর প্রচণ্ড ঠাণ্ডা আবার উঁচু হওয়ার কারণে অক্সিজেনেরও সমস্যা হচ্ছিল। সব মিলিয়ে ওই সফরটা আমাদের জন্য কষ্টকর ছিল। সেখানে শুটিং শেষ করে আমরা যাই ইতালির মিলানে। সেখানে বাকি অংশের শুটিং করা হয়। ইতালিতে শুটিং করতে খুব একটা সমস্যা হয়নি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ানো হয়েছে।

ইউরোপের দেশগুলো সুন্দর, লোকমুখে শুনেছি। কিন্তু দেখা হয়নি। যখন দেখলাম, মনে হলো শুধু সুন্দর না খুবই সুন্দর। প্রতিটি রাস্তাঘাট, বাড়িঘর সবই পরিকল্পিত। এক কথায় বললে বলবো, স্বপ্নের মতো। যদিও প্রথম সফরটি বেশি দিনের ছিল না, তারপর যে ক’দিন ছিলাম দারুণ কিছু সময় কাটিয়েছি।

কিছুদিন আগে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম লন্ডনে। ঈদের দু’দিন পর। জীবনের শ্রেষ্ঠ কিছু সময় কাটিয়েছি এই সফরে। কোনো কাজ নেই, শুধুই ঘুরে বেড়ানো। সাতদিনের এই সফরে লন্ডনের অনেক ঐতিহাসিক স্থান দেখেছি। গোটা লন্ডনটা একঝলক দেখেছি, লন্ডন আই-এ গিয়ে। টাওয়ার অব লন্ডনে গিয়ে দেখেছি পৃথিবীর বহুল আলোচিত কোহিনূর হীরা। অসাধারণ, নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না, এটি কত সুন্দর। এছাড়াও অনেক দর্শনীয় স্থানে ঘুরে বেড়িয়েছি।

আমার কাছে দিনের লন্ডন থেকে রাতের লন্ডন অনেক বেশি সুন্দর লেগেছে। রাতে শহরের বর্ণিল সাজ আর চোখ ধাঁধাঁনো আলো দেখে মুগ্ধ হয়েছি। অনেক রাত পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়িয়েছি। মজার সব খাবার পরখ করেছি।

আমি আবার একটু ভোজনরসিক। যদিও তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। কিন্তু মাঝে-মধ্যে ইচ্ছে করেই হাল ছেড়ে দেই। লন্ডনে থাকা সময়গুলোতে খাবারের প্রতি কোনো নিয়ন্ত্রণ রাখিনি। সুইজারল্যান্ড-ইতালির সফরের বেলাতেও তাই করেছি। সুইজারল্যান্ডে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও সেখানকার জনপ্রিয় আইসক্রিম খেয়েছি। দারুণ মজার আইসক্রিম, সময় পেলেই একটার পর একটা খাওয়া শুরু করতাম। তাছাড়া ইতালির পিৎজার স্বাদ এখনও মুখে লেগে আছে। সত্যি, ইউরোপ সফরগুলো অসাধারণ ছিল।

দৈনিক বরিশাল ২৪

বরফের পাহাড়ে চিত্রনায়িকা বুবলী

মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৯ ৮:১৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী