বরিশালের বাবুগঞ্জে ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনের মৃত্যু, শোকের ছায়া দুই গ্রামে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের বাবুগঞ্জে ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনের মৃত্যু, শোকের ছায়া দুই গ্রামে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২২, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালের বাবুগঞ্জে ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনের মৃত্যু, শোকের ছায়া দুই গ্রামে

১০

একেএম মেহেদী হাসান, বাবুগঞ্জঃ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সত্তার খান একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। আর এই দুঃখজনক ঘটনার রেশ কাটিয়ে ওঠার আগেই, ঘটে যায় আরেকটি হৃদয়বিদারক ঘটনা। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বকুল বেগম তার ভাইকে শেষবারের মতো দেখতে এসে স্ট্রোক করে মারা যান।

সত্তার খান ছিলেন ক্ষুদ্রকাঠী এলাকার মেসার্স খান ব্রিকসের স্বত্তাধিকারী। তার বড় বোন, লুৎফুন নেছা বকুল ছিলেন খানপুরা গ্রামের মরহুম আনসার আলী মোল্লার স্ত্রী এবং রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মমতাময়ী মা।

একই পরিবারের ভাই-বোনের এমন শোকাবহ মৃত্যুতে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী ও খানপুরা গ্রামের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের জন্য শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। শোকের এই আবহে সত্তার খান ও বকুল বেগমের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে এবং তাদের দাফনের প্রক্রিয়া পারিবারিক কবরস্থানে চলছে।

এমন দুটি অকাল মৃত্যু, একটি পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক এবং স্মরণীয় হয়ে থাকবে। পরিবারসহ পুরো গ্রামবাসী এই শোকের ভার বহন করছে এবং তাদের প্রার্থনা রয়েছে মৃতদের আত্মার শান্তি কামনায়।

দৈনিক বরিশাল ২৪

বরিশালের বাবুগঞ্জে ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনের মৃত্যু, শোকের ছায়া দুই গ্রামে

শনিবার, মার্চ ২২, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
১০

একেএম মেহেদী হাসান, বাবুগঞ্জঃ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সত্তার খান একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। আর এই দুঃখজনক ঘটনার রেশ কাটিয়ে ওঠার আগেই, ঘটে যায় আরেকটি হৃদয়বিদারক ঘটনা। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বকুল বেগম তার ভাইকে শেষবারের মতো দেখতে এসে স্ট্রোক করে মারা যান।

সত্তার খান ছিলেন ক্ষুদ্রকাঠী এলাকার মেসার্স খান ব্রিকসের স্বত্তাধিকারী। তার বড় বোন, লুৎফুন নেছা বকুল ছিলেন খানপুরা গ্রামের মরহুম আনসার আলী মোল্লার স্ত্রী এবং রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মমতাময়ী মা।

একই পরিবারের ভাই-বোনের এমন শোকাবহ মৃত্যুতে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী ও খানপুরা গ্রামের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের জন্য শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। শোকের এই আবহে সত্তার খান ও বকুল বেগমের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে এবং তাদের দাফনের প্রক্রিয়া পারিবারিক কবরস্থানে চলছে।

এমন দুটি অকাল মৃত্যু, একটি পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক এবং স্মরণীয় হয়ে থাকবে। পরিবারসহ পুরো গ্রামবাসী এই শোকের ভার বহন করছে এবং তাদের প্রার্থনা রয়েছে মৃতদের আত্মার শান্তি কামনায়।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান