বরিশালে গণহত্যা ও নির্যাতন কেন্দ্র পরিদর্শনে সিটি মেয়র ও জেলা প্রশাসক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে গণহত্যা ও নির্যাতন কেন্দ্র পরিদর্শনে সিটি মেয়র ও জেলা প্রশাসক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৩:০৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে গণহত্যা ও নির্যাতন কেন্দ্র পরিদর্শনে সিটি মেয়র ও জেলা প্রশাসক

৬০

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালে ওয়াপদা কলোনির গণহত্যা ও নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেছেন সিটি মেয়র ও জেলা প্রশাসক।

বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গণহত্যা ও নির্যাতন কেন্দ্র ওয়াপদা কলোনি ১৩ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ টার দিকে পরিদর্শন করেন মেয়র সিটি কর্পোরেশন বরিশাল সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও নবাগত জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। গত ৮ ডিসেম্বর ২০২০ বরিশাল শত্রুমুক্ত হওয়ার দিনে (বরিশাল মুক্ত দিবস) টর্চার সেল ও বধ্যভূমি সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। টর্চার সেল ও বধ্যভূমি সংরক্ষণ প্রকল্পের আওতায় বৃহত্তর পরিসরে ত্রিশ গোডাউন বদ্ধভূমি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নিয়ে একটি প্রকল্প করার কথা ভাবছে সিটি কর্পোরেশন তারি অংশ হিসবে আজ তারা টর্চার সেল ও বধ্যভূমি সংরক্ষণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পাকিস্তানি হানাদার বাহিনী বরিশাল আসে ২৫ এপ্রিল (১৯৭১)। ওই দিন গানবোট ও হেলিকপ্টারে করে পাকিস্তানি বাহিনীর একাধিক দল স্টিমারঘাট, বিসিক ও চরবাড়িয়া এলাকা দিয়ে শহরে প্রবেশ করে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের কলোনি দখল করে তাদের ক্যাম্প বানায়। ক্যাম্পের পশ্চিমদিকে সাগরদী খালের তীরে বাংকার তৈরি করে সশস্ত্র পাহারা দিত পাকিস্তানি সেনারা। বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে ওয়াপদা কলোনির মতো এত বড় নির্যাতন ক্যাম্প ও বধ্যভূমি আর কোথাও নেই। এই ক্যাম্প থেকেই ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলায় অপারেশন চালাত পাকিস্তানি বাহিনী। ওয়াপদা কলোনিতে নিয়ে কত মানুষকে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব নেই। স্মৃতিবহ এলাকা ওয়াপদা কলোনিতে রয়েছে নির্যাতন ক্যাম্প, বাংকার, বধ্যভূমি, সেতু ও লাশ ভাসিয়ে দেওয়া সাগরদী খাল। শ্রদ্ধা জানানোর জন্য সেতুর ওপর নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ ‘৭১।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে গণহত্যা ও নির্যাতন কেন্দ্র পরিদর্শনে সিটি মেয়র ও জেলা প্রশাসক

রবিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৩:০৫ পূর্বাহ্ণ | আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৩:০৭ পূর্বাহ্ণ
৬০

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালে ওয়াপদা কলোনির গণহত্যা ও নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেছেন সিটি মেয়র ও জেলা প্রশাসক।

বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গণহত্যা ও নির্যাতন কেন্দ্র ওয়াপদা কলোনি ১৩ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ টার দিকে পরিদর্শন করেন মেয়র সিটি কর্পোরেশন বরিশাল সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও নবাগত জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। গত ৮ ডিসেম্বর ২০২০ বরিশাল শত্রুমুক্ত হওয়ার দিনে (বরিশাল মুক্ত দিবস) টর্চার সেল ও বধ্যভূমি সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। টর্চার সেল ও বধ্যভূমি সংরক্ষণ প্রকল্পের আওতায় বৃহত্তর পরিসরে ত্রিশ গোডাউন বদ্ধভূমি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নিয়ে একটি প্রকল্প করার কথা ভাবছে সিটি কর্পোরেশন তারি অংশ হিসবে আজ তারা টর্চার সেল ও বধ্যভূমি সংরক্ষণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পাকিস্তানি হানাদার বাহিনী বরিশাল আসে ২৫ এপ্রিল (১৯৭১)। ওই দিন গানবোট ও হেলিকপ্টারে করে পাকিস্তানি বাহিনীর একাধিক দল স্টিমারঘাট, বিসিক ও চরবাড়িয়া এলাকা দিয়ে শহরে প্রবেশ করে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের কলোনি দখল করে তাদের ক্যাম্প বানায়। ক্যাম্পের পশ্চিমদিকে সাগরদী খালের তীরে বাংকার তৈরি করে সশস্ত্র পাহারা দিত পাকিস্তানি সেনারা। বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে ওয়াপদা কলোনির মতো এত বড় নির্যাতন ক্যাম্প ও বধ্যভূমি আর কোথাও নেই। এই ক্যাম্প থেকেই ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলায় অপারেশন চালাত পাকিস্তানি বাহিনী। ওয়াপদা কলোনিতে নিয়ে কত মানুষকে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব নেই। স্মৃতিবহ এলাকা ওয়াপদা কলোনিতে রয়েছে নির্যাতন ক্যাম্প, বাংকার, বধ্যভূমি, সেতু ও লাশ ভাসিয়ে দেওয়া সাগরদী খাল। শ্রদ্ধা জানানোর জন্য সেতুর ওপর নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ ‘৭১।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড