বরিশালে শিশুটি হারিয়ে গেছে, খুঁজে পেতে সহায়তা করুন
বরিশাল শহরে মুজিব নামের ৭ বছরের একটি শিশু হারিয়ে গেছে বলে ফেসবুকের মাধ্যমে তথ্য পাওয়া গেছে। ৫ জুলাই শুক্রবার সকালে ৯ টার দিকে খেলা করার জন্য বাসা থেকে বের হয়েছিল শিশুটি। ফেসবুকে প্রচারিত পোষ্টটি তুলে ধরা হলোঃ
একটি হারানো বিজ্ঞপ্তি!
আজ সকাল ৯ টার সময় এই ছেলেটি বাসা থেকে খেলা দুলা করার জন্য বাহিরে বের হয় কিন্তু পরবর্তী সময় আর বাসায় ফেরেনি। ওর বাসা হচ্ছে অমৃত লাল দে মহাবিদ্যালয় কলেজের পিছনে বাউতলা গল্লিতে, ওরা একটা বাসা ভারা নিয়ে থাকে ওর নাম হচ্ছে মুকিব, বয়স ৭ বছর। ওর বাবা মার আর্তনাদ দেখার মতো না সুতরাং নিজ থেকে একটু পোস্ট বা সেয়ার করে দিন যাতে ওরে খুজে পেতে সহজ হয় । যদি ওর খোজ পেয়ে থাকেন তাহলে ওর বাসার নাম্বারে যোগাযোগ করেন 01759585689












