বরিশালে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিলো মোবাইল কোর্ট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিলো মোবাইল কোর্ট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ১৪, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিলো মোবাইল কোর্ট

মো: জিহাদ রানা: বরিশালে জেলা মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মোবাইল কোর্ট। একই সাথে দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে জেলা প্রশাসনসূত্রে জানা গেছে।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার

গতকাল বুধবার বরিশালে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ১,৩০,০০০ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ঝাটকা ইলিশ জব্দ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক দুই প্রতিষ্ঠানকে ১১,০০০/- টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। অভিযানে জব্দকৃত জাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস এবং নৌবাহিনীর একটি টিম।

এ ছাড়া বিকালে নগরীর পোর্ট রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় আলিফ কনফেকশনারী ও জিসান স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় যথাক্রমে ৩,০০০ ও ৮,০০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার দি বাংলাদেশ টুডে’কে জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিলো মোবাইল কোর্ট

বৃহস্পতিবার, জানুয়ারি ১৪, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে