বরিশাল-ঝালকাঠি রুটে আজ থেকে বাস চলবে, বিভাগীয় কমিশনারের উদ্যোগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল-ঝালকাঠি রুটে আজ থেকে বাস চলবে, বিভাগীয় কমিশনারের উদ্যোগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০১৯ ১:০৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশাল-ঝালকাঠি রুটে আজ থেকে বাস চলবে, বিভাগীয় কমিশনারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগীয় কমিশনারের উদ্যোগ এ  বরিশাল-ঝালকাঠি রুটে আজ থেকে বাস চলবে।

৮ জুলাই সন্ধায় বরিশাল জেলা প্রশাসক এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এর উদ্যোগে বরিশাল ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে আন্তরিক পরিবেশ এর মাধ্যমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বরিশাল ঝালকাঠি সরাসরি বাস চলাচল বন্ধের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার বরিশাল এর আশ্বাসে কাল থেকে বরিশাল ঝালকাঠি সরাসরি বাস চলাচল শুরু করার সম্মতি জ্ঞাপন করেছে বরিশাল ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

পাশাপাশি স্থায়ীভাবে বাস চলাচল স্বাভাবিক রাখার জন্য উভয় পক্ষের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন বিভাগীয় কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস,বরিশাল পুলিশের  ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), বরিশাল  জেলা প্রশাসক  এস এম অজিয়র রহমান,পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী,ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী, বরিশাল পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার),ঝালকাঠি পুলিশ সুপার মাহামুদ হাসান  সহ বরিশাল -ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও বরিশাল ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য অতিথিবৃন্দ।

এর আগে অতিরিক্ত চাঁদা আদায় ও বাসচালককে মারধরের প্রতিবাদে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে সরাসরি ১১টি পথে বাস চলাচল বেশ কিছুদিন ধরে বন্ধ ছিলো।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি, পিরোজপুর ও ঝালকাঠি আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির অন্তর্দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ ছিলো।

একই সঙ্গে বরিশাল থেকে ঝালকাঠি ও খুলনাসহ অন্যান্য রুটের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসগুলো বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দুই কিলোমিটার দূরে রায়াপুরায় আটকে দেন ঝালকাঠির শ্রমিকেরা।

ফলে সেখানেই যাত্রীদের নামিয়ে চলে আসতে হয় বাসগুলোকে, যা যাত্রীদের জন্য ছিল খুব কষ্টদায়ক যাত্রা।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল-ঝালকাঠি রুটে আজ থেকে বাস চলবে, বিভাগীয় কমিশনারের উদ্যোগ

মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯ ১:০৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান