বাকেরগঞ্জে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কাইয়ুম খান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাকেরগঞ্জে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কাইয়ুম খান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৬, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

বাকেরগঞ্জে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কাইয়ুম খান

মশিউর রহমানঃ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ৬ষ্ঠ বারের সভাপতি নির্বাচিত হলেন গারুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান।

২ বছরের জন্য এই ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়। পদাধিকার বলে প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুজ্জামান খান সদস্য সচিব থাকবেন।

২৬শে এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের সভায় সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অাকমল হোসেন খান। তিনি নিরপেক্ষ ও বিধিসম্মতভাবে সভাপতি নির্বাচন কাজ সম্পন্ন করেন এবং ফলাফল ঘোষনা করেন। এবং ১০ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুজ্জামান খান জানান,গত ২০শে এপ্রিল বুধবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন- মোঃ মামুন খান, হাসান সিকদার (বিপ্লব), অাঃ সত্তার হাওলাদার,মুহাম্মদ ফারুক ফকির। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মরিয়ম অাকতার নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাধারন শিক্ষক প্রতিনিধি হয়েছেন মোহাম্মদ অাব্দুল কুদ্দুছ,গাজী সিরাজুল ইসলাম,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি জাকিয়া বেগম।

জানা যায়, এস এম কাইয়ুম খান বিগত দিনে সভাপতির দায়িত্ব পালনকালে বিদ্যালয়ে জেএসসি,এসএসসি পরীক্ষার কেন্দ্র অনুমোদন করেছেন,বিদ্যালয়ের চতুর্থ তলা ভবন নির্মান হয়েছে। বিদ্যালয়ের পুকুর খনন ও ঘাটের জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ পাশ করিয়েছেন। এবং স্বল্প অায়ের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি পেয়েছে।

ছাত্র ছাত্রীদের স্কুলের ‘ফি’ বৃদ্ধি করা হয়নি এবং তাদের শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি পেয়েছে। নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এস এম কাইয়ুম খান বলেন,তিনি গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।

শুরুতে কমিটির নর্বনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্যগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক বরিশাল ২৪

বাকেরগঞ্জে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কাইয়ুম খান

মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ | আপডেটঃ এপ্রিল ২৬, ২০২২ ২:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে