বাবাকে কুপিয়ে হত্যার পর স্ট্রোকে ছেলের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাবাকে কুপিয়ে হত্যার পর স্ট্রোকে ছেলের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

বাবাকে কুপিয়ে হত্যার পর স্ট্রোকে ছেলের মৃত্যু

১৬

অনলাইন নিউজঃ পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার পর ছেলে রুবেল মোল্লার স্ট্রোকে মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের হামিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল মোল্লা (৩৩) তার বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবার মৃত্যুর খবর শুনে স্ট্রোকজনিত কারণে রুবেল মোল্লা অসুস্থ হয়ে পড়লে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আয়নাল হক মাদবর নামে স্থানীয় এক ব্যক্তি ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় ইফতারের দাওয়াত ছিল আমার। দাওয়াত থেকে ফেরার পথে শুনতে পারি মকবুল হোসেন মোল্লাকে তার বড় ছেলে রুবেল মোল্লা কুপিয়ে আহত করেছেন। পরবর্তীতে মকবুল হোসেন মোল্লাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। অন্যদিকে রুবেল মোল্লা স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে আমি শুনেছি।

বিষয়টি নিয়ে শরীয়তপুরের অতিরিক্ত সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, ছেলে কর্তৃক বাবাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরপর ছেলেরও মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনার বিস্তারিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলতে পারবেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন।সূত্রঃ ঢাকা পোষ্ট

দৈনিক বরিশাল ২৪

বাবাকে কুপিয়ে হত্যার পর স্ট্রোকে ছেলের মৃত্যু

রবিবার, মার্চ ২৩, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে