বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল
মো: সাইফুল ইসলাম: বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ ওবায়দুল হক উজ্জ্বল-এর পিতা রাকুদিয়া গ্রামের নতুনহাট নিবাসী মো. আলাউদ্দিন ফরাজি আজ ২ ডিসেম্বর, মঙ্গলবার দুপুর ১১:৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মো. আলাউদ্দিন ফরাজি বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন-এর বড় মামা ছিলেন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও মার্জিত ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ ছিলেন।
মরহুমের নামাজের জানাজা আজ মঙ্গলবার মাগরিব নামাজের পর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় সব স্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।












