‘বিপর্যয়’ এখন ‘অতি মারাত্মক’ ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘বিপর্যয়’ এখন ‘অতি মারাত্মক’ ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১১, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

‘বিপর্যয়’ এখন ‘অতি মারাত্মক’ ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে

১১৬

অনলাইন নিউজঃ ভারতের আবহাওয়া দপ্তর রোববার জানিয়েছে, আরব সাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে এগিয়ে উত্তরপূর্ব দিকে সরে গিয়ে অতি মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ‘বিপর্যয়’ সম্ভবত আগামী ১৫ জুন উত্তরপূর্ব দিকে— পাকিস্তান এবং ভারতের গুজরাটের সৌরাষ্ট্র এবং কুচ উপকূলের দিকে যাবে।

এ ব্যাপারে রোববার এক টুইট বার্তায় সংস্থাটি বলেছে, ‘ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতের মুম্বাই থেকে পূর্ব-দক্ষিণপূর্ব দিক থেকে ৬০০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচি থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছিল। আগামী ১৫ জুন এটি অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে পাকিস্তান এবং তৎসংলগ্নীয় সৌরাষ্ট্র এবং কুচ উপকূলের দিকে পৌঁছাতে পারে।’

সংস্থাটি আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি খুব দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চার করছে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, যখন একটি নিম্নচাপের তিন মিনিটের গড় বাতাসের গতিবেগ ৬৩ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে হয় তখন এটিকে ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়। বাতাসের গতিবেগ ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হলে প্রবল ঘূর্ণিঝড়, বাতাসের গতিবেগ ১১৮ থেকে ১৬৫ কিলোমিটার হলে অতিপ্রবল এবং বাতাসের গতিবেগ ১৬৬ থেকে ২২০ কিলোমিটার হলে অতি মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের বাতাসের গতিবেগ রোববার ১৬৬ থেকে ২২০ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে।

এদিকে ঘূর্ণিঝড়টি শক্তি ধরে রাখায় পাকিস্তানের করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ শনিবার জানায়, ঘূর্ণিঝড়টি বন্দর থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

এছাড়া বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল হলেই করাচি বন্দরে সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।সূত্রঃঢাকাপোষ্ট

দৈনিক বরিশাল ২৪

‘বিপর্যয়’ এখন ‘অতি মারাত্মক’ ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে

রবিবার, জুন ১১, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড