বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার
সোহেল আহমেদ:
সদ্য প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পরীক্ষায় বৃত্তি পেয়েছে আহমাদ তাজওয়ার। বরিশাল জিলা স্কুল থেকে মেধা বৃত্তি লাভ করা তাজওয়ার বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের লাখুটিয়ার আবু আহমেদ আল মামুন ( মামুন মাস্টার) এর বড়ো ছেলে।
তাজওয়ারের বাবা স্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পিআরসি ইনষ্টিটিউশনের সহকারি সিনিয়র ইংরেজি শিক্ষক। তার মা নাজনিন আকতার একই প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষীকা।
মেধাবী তাজওয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হতে চায় বলে জানান তার বাবা মামুন মাস্টার। তবে ছেলের স্বপ্ন যাই হোকনা কেন ছেলে লেখাপড়া করে একজন ভালো মানুষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মামুন মাস্টার। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষার সাথে একজন ভালো মানুষ বানানো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুঁড়িতে বরিশাল বিভাগ থেকে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে মেধাবী শিক্ষার্থী আহমাদ তাজওয়ার।












