বেনাপোল সীমান্তে ১০০ বোতল ফেন্সিডিলসহ যুবলীগ নেতা আটক
বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে১০০ বোতল ফেন্সিডিল সহ পুটখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মমিনুর রহমান (৪৫)কে আটক করেছে যশোর র্র্যাব সদস্যরা।
আটকৃত আসামি বেনাপোল পোর্টথানার শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃতঃসাইফুর রহমানের ছেলে।
রবিবার দুপুরে বারোপোতা কদমতলা মোড় থেকে ফেন্সিডিল সহ আটক করা হয়।
যশোর র্র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে বারোপোতা কদমতলা মোড়ে মাদক ব্যাবসায়ীরা অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
র্র্যাব ৬ এর লেঃসরোয়ার হোসেন মাদক সহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।












