বোয়ালখালীতে স্মরন কালের অভিযান,একশ কোটি টাকার সরকারি জমি উদ্ধার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বোয়ালখালীতে স্মরন কালের অভিযান,একশ কোটি টাকার সরকারি জমি উদ্ধার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২২, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

বোয়ালখালীতে স্মরন কালের অভিযান,একশ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

সোহেল আহমেদ, চট্টগ্রাম: বোয়ালখালীতে স্মরন কালের বৃহত্তম অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শত কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর সকালে বোয়ালখালী উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
 জানাগেছে, বোয়ালখালী উপজেলা কালুরঘাট -মনসারটেক জাতীয় মহাসড়ক এর পাশের সকল অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করে উপজেলা প্রশাসন, বোয়ালখালী এবং সড়ক ও জনপথ অধিদপ্তর।
সকাল  থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নেতৃত্বে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এর আগে গত দুই সপ্তাহ থেকেই অবৈধ স্থাপনার মালিকদের গণবিজ্ঞপ্তিসহ মাইকিং করা হয়।
আজ সকাল থেকেই দেখা যায় বেশিরভাগ স্থাপনা সরিয়ে নিচ্ছেন ব্যবহারকারীরা। অভিযানে প্রায় ৫ শতাধিক দোকান, কমিউনিটি সেন্টার, শিল্প প্রতিষ্ঠান এর বর্ধিত অংশ উচ্ছেদ করা হয় মিলিটারি পোল এলাকা থেকে কালুরঘাট সেতুর পূর্ব পাড় পর্যন্ত।
দিনব্যাপী এই অভিযানে মিলিটারি পোল, শাকপুরা বাজার, ফুলতল বাজার, পেতন আউলিয়ার গেট,কালুরঘাট বাজার সংলগ্ন প্রায় ৩ শতাধিক একর সড়ক ও জনপথ বিভাগের ভূমি উদ্ধার করা হয়।
অভিযান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দ্বায়ীত্ব পালন করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
অভিযান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারন জনতা। বোয়ালখালী উপজেলার মধ্য দিয়ে চলাচলের মূল সড়ক এ যানজট মুক্ত হওয়ায় স্বস্তিতে চলাচল করতে পারবেন বলে জানান এই সড়ক ব্যাবহারকারীরা।
অভিযানে ছিলেন সড়ক ও জনপথ এর পটিয়া উপবিভাগ এর উপ-বিভাগীয় প্রকৌশলী উপ সহকারী প্রকৌশলী টোয়াইন চাকমা সহ বিপুল সংখ্যক কর্মচারী। আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এসআই নেছার এর নেতৃত্বে বোয়ালখালী থানার একটি টিম।
এছাড়াও অবৈধ স্থাপনা সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালখালীর সদস্যরা।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জনাব আছিয়া খাতুন বলেন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধার এর তৎপরতা অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি জমি দখল রোধ ও উদ্ধার এই অভিযান চলবে, কাউকেই কোন ছাড় দেওয়া হবে না।
দৈনিক বরিশাল ২৪

বোয়ালখালীতে স্মরন কালের অভিযান,একশ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী