ব্রাহ্মণবাড়িয়ায় কোপা আমেরিকার খেলা নিয়ে সংঘর্ষের খবর আর্জেন্টিনার পত্রিকায়! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ব্রাহ্মণবাড়িয়ায় কোপা আমেরিকার খেলা নিয়ে সংঘর্ষের খবর আর্জেন্টিনার পত্রিকায়! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

ব্রাহ্মণবাড়িয়ায় কোপা আমেরিকার খেলা নিয়ে সংঘর্ষের খবর আর্জেন্টিনার পত্রিকায়!

১১

অনলাইন নিউজ:  আগামী ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে দেখা হচ্ছে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের।

রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল।

ফাইনালের আগে উত্তাপ ছড়িয়ে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার বাংলাদেশি সমর্থদের মধ্যে। এদিকে, গত মঙ্গলবার কোপা আমেরিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে সংঘর্ষে জড়ায় দু’দলের সমর্থকেরা। এ ঘটনায় চার জন আহত হয়।

ওই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘বুয়েন্স এইরেস টাইমস’-এ। সেই সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, ‘বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি’।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ‘বুয়েন্স এইরেস টাইমস’র প্রতিবেদনে পুলিশের এই সতর্ক অবস্থানটির কথাই তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘কোপা আমেরিকা আর বিশ্বকাপের সময় বাংলাদেশের ১৬ কোটি জনগণের মাঝে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়। লাখ লাখ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তাদের প্রিয় দলের পতাকা নিজেদের বাড়িতে এবং রাস্তায় স্থাপন করে। মাঝেমধ্যে দুই পক্ষে সংঘর্ষও হয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে ১২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থক রাস্তায় পতাকা ওড়াতে গিয়ে মারা যায়। তাছাড়া অন্য একটি ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক পিতা ও তার পুত্র মারাত্মক আহত হন।’

উল্লেখ্য, রবিবারের ফাইনাল ঘিরে সংঘর্ষের আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ। জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।সূত্র:বিডি-প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কোপা আমেরিকার খেলা নিয়ে সংঘর্ষের খবর আর্জেন্টিনার পত্রিকায়!

শুক্রবার, জুলাই ৯, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান