ব্রিটিশ প্যালেস থেকে খোয়া গেছে স্বর্ণের টয়লেট
অনলাইন নিউজ: যুক্তরাজ্যের ব্লেইনহেইম প্যালেস থেকে ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি একটি টয়লেটের কমোড চুরি হয়েছে। ব্রিটিশ পুলিশ বিভাগে থেমস ভ্যালি বিভাগের বরাত দিয়ে এই চুরির খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির শিল্পী মোওরিজিও ক্যাট্টেলানের প্রদর্শনীর অংশ হিসেবে গেল বৃহস্পতিবার এটি খোলা হয়। এরপর থেকেই আমেরিকা নামের ওই স্বর্ণের কমোডটির খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আরেক ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, টয়লেটটির মূল্য ১ মিলিয়ন পাউন্ডের বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাড়ে ৯ কোটি টাকার সমান।
অষ্টাদশ শতাব্দীতে নির্মিত প্যালেসটি বিশ্ব ঐতিহ্যের অংশ। এটি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মভূমি। তদন্তের স্বার্থে প্যালেসটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
পুলিশের গোয়ান্দা বিভাগের পরিদর্শক জেস মিলনে বলেন, ‘স্বর্ণ দিয়ে তৈরি দামি এ টয়লেটটি শিল্পকর্ম হিসেবে বিবেচিত হত সেটি চুরি হয়েছে। ভবনটি খোঁড়ার কারণে বেশ ভালো রকমের ক্ষতি হয়েছে এবং ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।












