ভাইকে বাঁচাতে বাঘের মুখে বড় বোন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভাইকে বাঁচাতে বাঘের মুখে বড় বোন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০১৯ ৪:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভাইকে বাঁচাতে বাঘের মুখে বড় বোন

অনলাইন নিউজ:ছোট ভাইকে নিয়ে বাড়ির উঠোনে খেলেছে রাখি। পাশেই জঙ্গলে ওৎ পেতে আছে একটি চিতাবাঘ। খেলায়মত্ত ভাই বোনের বাঘকে আর চোখে পড়েনি। যখন চোখে পড়ল, ততক্ষণে চার বছরের ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে চিতাবাঘ।

সাতপাঁচ না-ভেবেই ভাইকে রক্ষা করতে সটান তার উপরে শুয়ে পড়ে এগারো বছরের বড় বোনটি। চিতাবাঘের আঁচড়ে নিজে ক্ষতবিক্ষত হলেও সেটি না-যাওয়া পর্যন্ত আগলে রাখে ভাইকে। খবর পেয়ে গ্রামবাসীরা জড়ো হলে চম্পট দেয় চিতাবাঘ। গত ৪ অক্টোবর উত্তরাখণ্ডের দেবকুণ্ডাই তাল্লি গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই কিশোরীকে এর পর স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্য হাসপাতালে সরিয়ে দেওয়া হয়। সেখানেও সুবিধা না-হওয়ায় কিশোরীকে দিল্লির একটি সরকারি হাসপাতালে নিয়ে যান আত্মীয়েরা। শেষমেশ তিন দিন বাদে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। এখন তার অবস্থা স্থিতিশীল।

রাখির চিকিৎসার জন্য তার পরিবারকে এক লক্ষ টাকা দিয়েছে পর্যটন মন্ত্রক। চিকিৎসার পরেও কিশোরীর সব খরচ বহনের আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। কিশোরীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত। সাহসিকতার জন্য ঢালাও প্রশংসা করেছেন রাখির। পৌড়ীর ডিএম জানান, এই কাজের জন্য রাখিকে পুরস্কৃত করবেন তাঁরা।

দৈনিক বরিশাল ২৪

ভাইকে বাঁচাতে বাঘের মুখে বড় বোন

শনিবার, অক্টোবর ১২, ২০১৯ ৪:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী