ভারতে আসছে ভয়ংকর দিন, দেখা দেবে পানির সংকট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারতে আসছে ভয়ংকর দিন, দেখা দেবে পানির সংকট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৩, ২০১৯ ২:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

ভারতে আসছে ভয়ংকর দিন, দেখা দেবে পানির সংকট

অনলাইন নিউজ: ভারতের আসছে দিন খুবই ভয়ংকর। দেশটির ৭০ শতাংশের বেশি ভূগর্ভস্থ এলাকা শুকিয়ে গেছে। খুব শিগগিরই পানির জন্য গোটা দেশে হাহাকার শুরু হয়ে যাবে।

তীব্র পানি সংকটে শরণার্থী হবে কোটি কোটি ভারতীয় নাগরিক। ম্যাগসেসে পুরস্কারজয়ী পরিবেশবিদ রাজেন্দ্র সিং সম্প্রতি এমন আশঙ্কার কথা জানিয়েছেন।যত দ্রুত সম্ভব পানি নিয়ে সচেতন হওয়া জরুরি বলে জানিয়েছেন ‘ভারতের ওয়ারটারম্যান’খ্যাত এ পরিবেশবিদ। রাজেন্দ্র বলেন, ইতিমধ্যেই মধ্য এশিয়া এবং আফ্রিকার দেশগুলো ইউরোপ থেকে পানি নিয়ে আসতে শুরু করেছে। এসব অঞ্চলের মানুষেরা ইতিমধ্যে ‘পানি শরণার্থী’তে পরিণত হয়েছেন। ভারতেও একই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন রাজেন্দ্র। খবর পিটিআইয়ের।

স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইন্সটিটিউট (এসআইডব্লিউআই) আয়োজিত বিশ্ব পানি সপ্তাহ সম্প্রতি শেষ হয়েছে। সেখানে রাজেন্দ্র বলেন, ভারতে ‘পানি শরণার্থী’ ইতিমধ্যে গ্রাম থেকে শহরে পাড়ি জমানো শুরু হয়েছে।

পুরো দেশে পানির সংকট আরও তীব্র হলে অন্য দেশে পাড়ি জমাতে বাধ্য হবেন কোটি কোটি নাগরিক। চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত ওয়ার্ল্ড ওয়াটার রিসোর্স ইন্সটিটিউট (ডব্লিউআরআই) প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ‘আগামী দিনগুলোতে জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাবের মুখোমুখি হতে যাচ্ছে ভারত।

দেশটির একটি বড় অংশই গরিব এবং জলবায়ু সংবেদনশীল খাতগুলোর ওপর খুব বেশি নির্ভরশীল। আর এ কারণেই ভারত জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের মুখোমুখি হবে।’

পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করায় ২০০১ সালে ম্যাগসেসে পুরস্কার পান রাজেন্দ্র। তিনি জানিয়েছেন, ভারতের প্রায় ৭২ শতাংশ এলাকায় ভূগর্ভস্থ জলস্তর কমে গেছে।

এ বছর ১৭টি রাজ্যের ৩৬৫টি জেলায় খরা হয়েছে। মাত্র ১৯০টি জেলায় বন্যা হয়েছে এবারের বর্ষায়। ২০১৫ সালে স্টকহোম ওয়াটার পুরস্কারপ্রাপ্ত রাজেন্দ্র বলেন, পানি সংকট মোকাবেলায় সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

নীতি আয়োগের রিপোর্ট বলছে, ২০২০ সালের মধ্যে দেশের ২১টি শহরে জলস্তর একেবারে নিচে নেমে যাবে। এর মানে প্রায় জলশূন্য অবস্থায় পৌঁছে যাবে এ শহরগুলো।

ভারতের গৃহস্থালির ৭৫ শতাংশ এবং কৃষি খাতের সেচের জন্য ৮০ শতাংশ ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। দ্রুত জলসংরক্ষণে কোনো উদ্যোগ না নিয়ে ২০৩০ সালের মধ্যে দেশের ৬০ শতাংশ বাসিন্দা চরম পানি সংকটে পড়বে।

পরিবেশকর্মী যে ভুল কথা বলেননি, সেটা এবারের বর্ষায় খুব ভালো করেই টের পেয়েছে ভারত। দিল্লি, পশ্চিমবঙ্গ ও চেন্নাইয়ের মতো এলাকা পানির জন্য হাহাকার করেছে।হাজার হাজার টাকা দিয়েও পানি পাননি বাসিন্দারা। ট্রেনে তেলের ট্যাঙ্কের মতো ট্যাঙ্কে করে পানি নিয়ে যাওয়া হয়েছে রাজ্যে। পানি সংকট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি একটি পৃথক মন্ত্রণালয় খুলেছেন। পানি সংরক্ষণের জন্য কারও কোনো পরামর্শ থাকলে তাকে জানাতে বলেছেন। এ নিয়ে সচেতনতা গড়ে তোলারও বার্তা দিয়েছেন মোদি।

দৈনিক বরিশাল ২৪

ভারতে আসছে ভয়ংকর দিন, দেখা দেবে পানির সংকট

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯ ২:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী