ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ২৮৮ জন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ২৮৮ জন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৩, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ২৮৮ জন

২১৩

অনলাইন নিউজঃ  ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। লাইনচ্যুত ও বিধ্বস্ত হওয়া বগির মধ্য থেকে এখনও ভেসে আসছে কান্নার আওয়াজ। এখন পর্যন্ত এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে। আহত হয়েছেন ৯ শতাধিক।

কর্মকর্তারা শনিবার বলেছেন, ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ভারতের সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনা। খবর এএফপির

শুক্রবার (২ জুন) স্থানীয় সময় রাত ৭টা ২০ মিনিটে বালাসোর জেলার বাহাঙ্গাবাজার স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উড়িষ্যায় মুখ্য সচিব প্রদীপ জেনা বলেছেন, বালাসোর জেলায় ২ শতাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খবরে বলা হয়েছে, ২০০৪ সালের পর বিশ্বে এটিই সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনা।

রাতে হাওড়া এবং শালিমার স্টেশনে ভিড় করেছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের উদ্বিগ্ন স্বজনরা। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ টাকা, গুরুতর আহতদের ২ লাখ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার।

শনিবার ভোর হওয়ার সাথে সাথে উদ্ধারকর্মীরা ভয়াবহ দুর্ঘটনার পুরো চিত্র দেখতে সক্ষম হন। ওড়িশা ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারঙ্গি বলেছেন যে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে।

তিনি বলেন, উদ্ধার কাজ এখনও চলছে। অনেকে গুরুতর আহত।

inida train

ভারতে রেল দুর্ঘটনার জন্য অপরিচিত নয় এবং বেশ কয়েকটি বিপর্যয় দেখেছে। তার মধ্যে সবচেয়ে খারাপ ছিল ১৯৮১ সালে, যখন বিহারে একটি সেতু পার হওয়ার সময় একটি ট্রেন লাইনচ্যুত হয় এবং নদীতে পড়ে যায়। এতে ৮০০ থেকে ১০০০ লোক মারা যায়।

তবে শুক্রবারের দুর্ঘটনাটি ১৯৯০ এর দশকের পর সবচেয়ে খারাপ বলে মনে করা হচ্ছে।

ওড়িশা রাজ্যের মুখ্য সচিব প্রদীপ জেনা নিশ্চিত করেছেন যে রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১২৫ মাইল) দূরত্বে ঘটে যাওয়া দুর্ঘটনার পরে প্রায় ৮৫০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের শীর্ষ অগ্রাধিকার এখন (যাত্রীদের) উদ্ধার করা এবং আহতদের স্বাস্থ্য সহায়তা প্রদান করা।

ভারতীয় রেলওয়ের নির্বাহী পরিচালক অমিতাভ শর্মা বলেছেন যে, দুটি যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন দুর্ঘটনায় সক্রিয়ভাবে জড়িত।

এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় উচ্চ মাত্রার তদন্ত শুরু হয়েছে। এছাড়া ওড়িশায় এক দিনের শোক ঘোষণা করা হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে বাংলাদেশি যাত্রী থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। দুর্ঘটনায় কোনো বাংলাদেশি থাকলে তাদের তথ্য জানতে হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।

শুক্রবার রাতে উপ-হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে।সূত্রঃঢাকামেইল

দৈনিক বরিশাল ২৪

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ২৮৮ জন

শনিবার, জুন ৩, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি